আফ্রিদিকে শাহীনের ভিডিও কল, ‘আমি বেশ চাপে আছি’

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২১, ১৪:৪২আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৪:৪৮

ভারত-পাকিস্তান মহারণ, তাও আবার বিশ্বকাপ মঞ্চে। দীর্ঘদিন দল দুটির দেখা হয় না বলে বৈশ্বিক প্রতিযোগিতায় উত্তাপ থাকে আরও বেশি। সেই উত্তাপে চাপ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটাই যখন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে, তখন শাহীন আফ্রিদির ‘নার্ভাস’ থাকাটাও যুক্তিপূর্ণ। এই অবস্থায় তিনি ভিডিও কল দিয়েছিলেন শহীদ আফ্রিদিকে। দীর্ঘ ক্যারিয়ারে ভারতের বিপক্ষে অনেকবার মুখোমুখি হওয়া আফ্রিদি এই পেসারকে সাহস জুগিয়েছিলেন।

আধুনিক ক্রিকেট অন্যতম সেরা পেসার হিসেবে বিবেচনা করা হয় শাহীনকে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজের ছাপ রেখেছেন বাঁহাতি পেসার। সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্ট শুরুই করেছিলেন দারুণভাবে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের প্রথম ওভারেই তুলে নেন রোহিত শর্মার উইকেট। ভারতীয় ওপেনার রানের খাতা খুলতে পারেননি। ম্যাচটি পাকিস্তানের ১০ উইকেটে জেতার পথে শাহীনের শিকার ছিল ৩ উইকেট। রোহিতের পর ফিরিয়েছিলেন আরেক ওপেনার লোকেশ রাহুল ও বিরাট কোহলিকে।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে স্বপ্নের মতো বোলিং করলেও ম্যাচের আগে কিন্তু বেশ চাপে ছিলেন শাহীন। চাপ কাটাতে তিনি কথা বলেছিলেন আফ্রিদির সঙ্গে। সেই কথা একদিনে এসে প্রকাশ করেছেন আফ্রিদি নিজেই। এক টেলিভিশনকে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার জানিয়েছেন, ভারত-পাকিস্তান ম্যাচের আগে শাহীন ভিডিও কল দিয়েছিলেন তাকে এবং জানিয়েছিলেন তিনি চাপে আছেন।

আফ্রিদির ভাষায়, “ভারতের বিপক্ষে ম্যাচের আগে শাহীন ভিডিও কল দেয় এবং আমাকে বলে, ‘আমি বেশ চাপে আছি।’ আমরা ১১-১২ মিনিটের মতো কথা বলেছিলাম। আমি তাকে বলেছিলাম, আল্লাহ তোমাকে এই ম্যাচে সুযোগ দিয়েছেন পারফর্ম করার, তুমি উইকেটগুলো নাও এবং নায়ক বনে যাও। আল্লাহর দয়ায় সে দুর্দান্ত খেলেছে।’

/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের