নতুন বছরে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মুমিনুলরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২১, ১৬:০৯আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৬:১৫

২০২১ সালের ব্যর্থতা ভুলে নতুন বছরে নতুন শুরুর প্রত্যাশায় বাংলাদেশ। নতুন বছরের প্রথম দিনেই মাঠে নামছে মুমিনুল হকরা। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে নামছে তারা। এই টেস্ট দিয়ে নতুন বছরে নতুন শুরুর প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক।

আজ (শুক্রবার) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল বলেছেন, ‘সবকিছু মিলিয়ে নতুন বছরে আমি খুব রোমাঞ্চিত। আগের বছরে কী হয়েছে সেগুলো নিয়ে চিন্তা না করে নতুন বছরে কীভাবে আরও ভালো করা যায়, সেটা চিন্তা করছি। ভালো শুরুর প্রত্যাশায় আমি আসলেই খুব রোমাঞ্চিত। শুরুটা ভালো করতে পারলে এটাকে ক্যারি করে নেওয়ার সম্ভব হবে।’

গত বছরের ব্যর্থতা কাটানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেই শুরুর পথে ক্রিকেটারদের উন্নতি চোখে পড়েছে মুমিনুলের, ‘এখন আমরা অনুশীলনে সবাই সবাইকে যেভাবে দেখছি, দল অনুযায়ী ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভালো খেলতে পারলে ভালো করা সম্ভব। সব মিলিয়ে আমাদের মধ্যে রোমাঞ্চ কাজ করছে।’

নিউজিল্যান্ড সফর মানেই আতংক। ওখানে সব ফরম্যাট মিলিয়ে ৩২ ম্যাচের একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। পুরনো পরিসংখ্যান চোখ রাঙালেও মুমিনুল সবকিছু ইতিবাচকভাবেই দেখছেন, ‘যে কয়দিন অনুশীলন করেছি, অনুশীলনে ভালো অবস্থায় আছি। পুরনো রেকর্ড তো ঘাটাঘাটি করে, চিন্তা-ভাবনা করে কোনও লাভ হবে না। আমার মনে হয়, সামনে যে জিনিসটা আছে, সেটা নিয়ে চিন্তা করাটাই ভালো। সবসময় ইতিবাচক চিন্তা করাই ভালো। আমরা জানি, নিউজিল্যান্ডে আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ থাকবে। কিন্তু আগে থেকেই যদি ব্যাকফুটে কিংবা নেতিবাচক চিন্তা থাকে, তাহলে ভালো করা সম্ভব হবে না। যতই চ্যালেঞ্জ থাকুক আপনাকে সেটা নিতে হবে।’

নিউজিল্যান্ডে হতাশাজনক পারফরম্যান্সের পরও ব্যক্তিগত কিছু ইনিংস আছে। ২০১৭ সালে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংস ৮ উইকেটে ৫৯৫ রানে ঘোষণা করে বাংলাদেশ। উপমহাদেশের বাইরে এটি বাংলাদেশের টেস্টে সর্বোচ্চ রান। সাকিব ক্যারিয়ারসেরা ২১৭ ও মুশফিক ১৫৭ রান করেছিলেন। যদিও টেস্ট ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ।

নিউজিল্যান্ডে বিচ্ছিন্নভাবে ব্যক্তিগত কিছু সাফল্য থাকলেও দলীয় সাফল্য নেই। দলীয় সাফল্য পেতে দলীয় পারফরম্যান্স জরুরি বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘দেশে কিংবা দেশের বাইরে আমরা যত টেস্ট ম্যাচ জিতেছিলাম, সবই কিন্তু দলীয় পারফরম্যান্সের কারণে। আমার কাছে মনে হয়,  দুজন ১০০ মারলো, বোলাররা একজন ৫ উইকেট নিলো, তখন কিন্তু দলীয় ফল পাওয়া কঠিন হয়। কিন্তু একজন ২০০ করলো, একজন ১০০ করলো, সঙ্গে বোলরারা কেউ একজন ৫ উইকেট নিলো কিংবা ২০ উইকেট নেওয়ার মতো পারফরম্যান্স করলো- তখন দলীয় ফল আসবে।’

চলতি বছরের মার্চে নিউজিল্যান্ড সফরে গিয়ে অনেক ক্যাচ মিস করেছিলেন বাংলাদেশের ফিল্ডাররা। এবার উন্নতি হবে বলে মনে করেন মুমিনুল, ‘নিউজিল্যান্ডে চারদিক খুব বাতাস থাকে। ফলে মানিয়ে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। আমরা ফিল্ডিং নিয়ে ফিল্ডিং কোচের সঙ্গে টেকনিক্যালি কাজ করেছি। ভালো ফিল্ডিং করতে আত্মবিশ্বাসী আমরা।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের