এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২২, ১৯:১৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৯:১৬

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) এর অফিস অব স্পোর্টস এর উদ্যোগে এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। ঢাকা মহানগরীর খ্যাতনামা ১৮টি কলেজ এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজকে ৩ উইকেটে হারিয়েছে ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজ। ম্যান সেরা হন ভাসানটেক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শহিদুল।

এআইইউবির স্পোর্টস মাঠে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্টটি। প্রথম রাউন্ডে ১৮টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে।  প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে। আগামী ১৩ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ এআইইউবি এর অফিসিয়াল ফেসবুক পেজে (https://www.facebook.com/aiub.edu) লাইভ সম্প্রচার করা হচ্ছে।

রবিবার প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এবিএম সিদ্দিক হোসেন টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী কলেজগুলো হলো- বিএএফ শাহীন কলেজ, আইডিয়াল কলেজ, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও কলেজ,  বিসিআই কলেজ, নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ, ভাসানটেক স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজ,  ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, স্কলারস স্কুল অ্যান্ড কলেজ,  ঢাকা কমার্স কলেজ, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ,  ঢাকা ইম্পেরিয়াল কলেজ, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ,  ডিপিএস এসটিএস স্কুল, উত্তরা আইডিয়াল কলেজ, গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ও উত্তরা ইউনাইটেড কলেজ।

/আরআই/এমআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের