আইপিএলের টাইটেল স্পন্সর টাটা

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০২২, ১১:১৪আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১১:২০

ভারতে চীনা পণ্য বর্জনের ফল মিললো অবশেষে! আইপিলের টাইটেল স্পন্সর থেকে সরে গেছে চীনের মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিভো। তাদের বদলে নতুন টাইটেল স্পন্সর হতে চলেছে ভারতের টাটা গ্রুপ।

ভারতীয় ক্রিকেট বোর্ডের গভর্নিং কাউন্সিলের সভা শেষে এর সত্যতা নিশ্চিত করেছেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

জানা গেছে, বিনিয়োগের বিপরীতে সেভাবে পণ্য আকর্ষণ করতে পারছিল না ভিভো। অবশ্য ২০২০ সালে চীনের সঙ্গে ভারতের রাজনৈতিক কারণেই ভিভোর জনপ্রিয়তায় ঢল নেমেছিল। ভারতজুড়ে শুরু হয়েছিল চীনা পণ্য বর্জনের ডাক। ওই মৌসুমে তুমুল বিরোধিতার মুখে ভিভো এক বছরের জন্য স্পন্সরশিপ থেকে সরে দাঁড়াতেও বাধ্য হয়। ওই বছর স্পন্সরশিপের চুক্তি পায় ড্রিম-১১। পুরনো চুক্তি অনুযায়ী আইপিএলের সঙ্গে ভিভোর থাকার কথা ছিল ২০২৩ সাল পর্যন্ত। এখন পরিবর্তিত পরিস্থিতিতে এই বছর ভারতীয় লিগটির নাম হবে টাটা আইপিএল।

২০১৭ সালে ২ হাজার ১৯৯ কোটি রুপিতে পাঁচ বছরের জন্য স্পন্সরশিপ পায় ভিভো। ওই চুক্তির অধীনে লিগকে প্রতি বছর দেওয়ার কথা ৪৪০ কোটি রুপি। শুরুতে চুক্তির স্থায়িত্ব ছিল ২০২২ সাল পর্যন্ত। এক বছর (২০২০) স্থগিত থাকায় পরে ২০২৩ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছিল বিসিসিআই। ক্রিকবাজ বলছে, এখন ২০২২ ও ২০২৩ সালে এই টাইটেল স্পন্সর থাকবে টাটা গ্রুপ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম