মুজিবকে কীভাবে খেলবেন, বুঝতেই পারছিলেন না মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২২, ২১:১৮আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ২১:১৮

ফরচুন বরিশালের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই ছন্দময় বোলিং করেছেন আফগানিস্তান স্পিনার মুজিব উর রহমান। তার ঘূর্ণিতে কাবু হয়েছে খুলনা টাইগার্সের টপ অর্ডার। ৪ ওভার বোলিং করে আফগান স্পিনার ২২ রান খরচায় তুলে নেন ২ উইকেট। এই বোলারের বল কীভাবে খেলবেন, সতীর্থদের এ ব্যাপারে কোনও পরামর্শও দিতে পারছিলেন না খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম।

আন্দ্রে ফ্লেচার ও সৌম্য সরকারকে শুরুতে ফিরিয়ে দিয়ে খুলনার মেরুদণ্ড ভেঙে দেন মুজিব। বাকি সময়টাতে উইকেট না পেলেও তাকে ঠিকঠাক মতো খেলতে পারেননি খুলনার ব্যাটাররা। নিজে মুজিবের কোনও বল না খেললেও সতীর্থরা কীভাবে খেলবেন, সেই পথও খুঁজে পাচ্ছিলেন না মুশফিক।

যদিও সামনের ম্যাচগুলোতে মুজিব-রহস্য উন্মোচন করার ব্যাপারে আশাবাদী মুশফিক। পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেছেন, ‘মুজিবের বল খেলার কী পরিকল্পনা করতে হবে, সেটা বুঝতে পারিনি। সে তাদের সেরা বোলার। আমরা জানি সে আমাদের জন্য হুমকি। আশা করি, পরবর্তী খেলায় আমরা কামব্যাক করবো।’

মুজিবের বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ বরিশাল অধিনায়ক সাকিব আল হাসানও। পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেছেন, ‘মুজিব কিছু খেলা মিস করেছে। এখন সে পুরো আসরেই খেলবে। আমাদের এখন মৌলিক বিষয়গুলো ঠিক রাখতে হবে। দুজন পেসার দারুণ বোলিং করেছে। তাদের জন্য খুব সহজ উইকেট ছিল না, তবে তারা ভালোভাবে দায়িত্ব পালন করেছে।’

বরিশালকে ১৪১ রানে আটকে দেওয়ার পরও জিততে না পেরে হতাশ মুশফিক, ‘উইকেট রান তাড়া করার মতোই ছিল। আমি ভেবেছিলাম তারা ১৬০ রানের বেশি করবে। ভালো বোলিংয়ের মাধ্যে তাদের ১৪০ রানের ঘরে আটকে রাখা গেছে।’

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি