বুধবার বিকালে আসছেন জেমি সিডন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩১

বিসিবির ব্যাটিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন জেমি সিডন্স। বুধবার বিকালের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন বাংলাদেশের সাবেক এই হেড কোচ। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

নতুন করে জেমি সিডন্সকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিলেও বোর্ডের ইচ্ছে তাকে জাতীয় দলে কাজ করানোর। এর পাশাপাশি তাকে বিভিন্ন উইংয়ে প্রয়োজন মতো ব্যবহার করার পরিকল্পনা বিসিবির। এক প্রশ্নের জবাবে জালাল ইউনুস বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সিডন্সকে মূলত বিসিবির ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা তাকে যখন যেভাবে সুযোগ পাই ব্যবহার করবো। তবে আমরা চাই, সে জাতীয় দল নিয়েই বেশি কাজ করুক। তার অভিজ্ঞতা ব্যবহার করতে পারলে আমাদের ক্রিকেটারদের জন্য ভালো হবে।’

সিডন্স যদি জাতীয় দল নিয়ে কাজ করে সেক্ষেত্রে মুশফিকদের ব্যাটিং কোচ প্রিন্সের ভাগ্যে কী ঘটবে? জালাল ইউনুস বলেছেন, ‘প্রিন্সকে তখন আমরা হাই পারফরম্যান্স বিভাগের দায়িত্ব দিয়ে দেবো। এছাড়া অন্য কোথাও দেওয়া যায় কিনা, সেটি নিয়েও ভাববো। আমাদের তো অনেক কোচ লাগবে।’

সর্বশেষ বোর্ড সভাতে সিডন্সকে নিয়োগ দেওয়া প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘তাকে আমরা ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছি। কোথায় করবে, কী করবে, সেটা এখনও ফাইনাল করা হয়নি। আশা করছি, সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারিতেই সে আমাদের এখানে ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেবে।’

এদিকে জেমি সিডন্স নিজের দায়িত্ব নিয়ে সংবাদ মাধ্যমকে কিছুদিন আগে ভিডিও বার্তায় বলেছেন, ‘যদিও আমি শতভাগ নিশ্চিত নই কোথায় কাজ করবো। তবে এতটুকু বলতে পারি, কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের নিয়েই আমাকে কাজ করতে হবে।’

সিডন্স অতীতে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন। ২০০৭ সালে দায়িত্ব নিয়ে কাজ করেন ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তার অধীনে চার বছরে বড় দলের বিপক্ষে দেশে-বিদেশে বেশ কিছু ওয়ানডে সিরিজ জেতা ছাড়াও ব্যাটিং বিভাগে তামিম-সাকিবরা যথেষ্ট উন্নতি করেছিল। সব মিলিয়ে তার অধীনে বাংলাদেশ ১৯ টেস্টের মধ্যে ২টি, ওয়ানডেতে ৮৪ ম্যাচের মধ্যে ৩১টি জিতেছে। তবে টি-টোয়েন্টিতে ৮ ম্যাচের কোনওটিতে জয়ের সৌভাগ্য হয়নি। সেই সিডন্সই ব্যাটিং কোচের ভূমিকায় দুই বছরের চুক্তিতে আসছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের