তৃতীয় ওয়ানডেতেও ইনিংস বড় করতে পারেননি সাকিব

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৮

প্রথম দুই ওয়ানডেতে সাকিবের স্কোর ছিল ১০, ২০। তৃতীয় ওয়ানডেতেও ইনিংস লম্বা করতে পারলেন না। আফগানিস্তানের বিপক্ষে ফিরেছেন মাত্র ৩০ রান করে।

শুরুতে নড়বড়ে থাকা সাকিব এক পর্যায়ে লিটনের যোগ্য সঙ্গী হয়ে উঠেছিলেন। ৪৩ রানে প্রথম উইকেট পড়ার পর ৬১ রান যোগ করে এই জুটি। শত রানও ছাড়ায় তাদের কল্যাণে। পোক্ত হয়ে ওঠার পথে ওমারজাইয়ের বলে বোল্ড হয়েছেন সাকিব। তার ৩৬ বলের ইনিংসে ছিল ৩টি চার। তার আগে অবশ্য ৫০তম ওয়ানডে খেলতে নেমে চতুর্থ ফিফটি পূরণ করেছেন লিটন দাস।

চট্টগ্রামে আফগানদের হোয়াইটওয়াশ করার মিশনে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে টস জিতে স্বাগতিকদের সংগ্রহ ২৫ ওভারে ২ উইকেটে ১১৫ রান। ক্রিজে আছেন লিটন দাস (৬২) ও মুশফিকুর রহিম (৫)।

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামা বাংলাদেশের শুরুটা ছিল ধীর গতির। পাশাপাশি নড়বড়েও। শুরু থেকেই ফজল হক ফারুকির পেসে খেলতে সমস্যা হচ্ছিল তামিমের। দ্বিতীয় বলে আবেদন উঠে লেগ বিফোরের। কিন্তু আম্পায়ার সাড়া দেননি।

একই দশা ছিল লিটন দাসেরও। তৃতীয় ওভারে ফজল হক ফারুকির বলে ফ্লিক করতে গিয়েছিলেন তিনি। শুরুর দিকে মনে হচ্ছিল বল প্যাডে লেগেছে। আফগানরা এলবিডাব্লিউর আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি তাতে। পরে রিভিউ নিলে দেখা গেছে ব্যাট ছুঁয়ে প্যাডে লেগেছে বল।

নড়বড়ে শুরুর ষষ্ঠ ওভারে ক্যাচও উঠে তামিমের। কিন্তু মুজিবের বলে ইনসাইড এজ হলেও কঠিন ক্যাচ গ্লাভসে জমাতে পারেননি কিপার। কিন্তু ১১তম ওভারে ফারুকির বলে আর শেষ রক্ষা হয়নি। আগের দুই ম্যাচের মতো প্রায় একই ডেলিভারিতে তামিমকে বিপদে ফেলেছেন আফগান পেসার। শেষ দুই ম্যাচে লেগ বিফোরে ফিরলেও এবার ভেতরে ঢুকে পড়া বলে হয়েছেন বোল্ড। একই ওভারে আম্পায়ারের সিদ্ধান্তে আউট হয়েছিলেন সাকিবও। কিন্তু বামহাতি ব্যাটার রিভিউ নিয়ে বেঁচেছেন।

শুরুর ধাক্কার পর ধীরে ধীরে জড়তা কাটিয়ে ওঠেন লিটন। ব্যাট চালিয়ে বাড়িয়ে নিতে থাকেন রান। এই সময় তাকে যোগ্য সঙ্গ দেন সাকিবও। কিন্তু সফট ডিসমিসালে কপাল পুড়েছে তার।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের