প্রকাশিত হয়েছে এশিয়া কাপের সূচি। ঘোষিত সূচি অনুযায়ী প্রথম ম্যাচেই মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও ভারত। ফাইনালসহ সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতের লড়াই দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। ৬ মার্চ ফাইনালের আগে একদিন বিরতি ছাড়া শুরু থেকে টানা প্রতি দিন একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
এশিয়ার টেস্ট খেলুড়ে চার দেশ- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে এশিয়া কাপে অংশ নেবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। মূল টুর্নামেন্টের আগে ১৯ ফেব্রুয়ারি থেকে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে বাংলাদেশে। অংশ নেবে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। বাছাই পর্ব থেকে শীর্ষে থাকা দলই মূল পর্বে অংশ নেবে।
পূর্বের ঘোষণা অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই প্রথম এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
সূচি:
ফেব্রুয়ারি ২৪: বাংলাদেশ - ভারত
ফেব্রুয়ারি ২৫: শ্রীলঙ্কা - বাছাই পর্ব পেরিয়ে আসা দল
ফেব্রুয়ারি ২৬: বাংলাদেশ - বাছাই পর্ব পেরিয়ে আসা দল
ফেব্রুয়ারি ২৭: ভারত – পাকিস্তান
ফেব্রুয়ারি ২৮: বাংলাদেশ – শ্রীলঙ্কা
ফেব্রুয়ারি ২৯ : পাকিস্তান – বাছাই পর্ব পেরিয়ে আসা দল
মার্চ ১: ভারত – শ্রীলঙ্কা
মার্চ ২: বাংলাদেশ – পাকিস্তান
মার্চ ৩: ভারত – বাছাই পর্ব পেরিয়ে আসা দল
মার্চ ৪: পাকিস্তান – শ্রীলঙ্কা
মার্চ ৬: ফাইনাল
/এফআইআর/







