পাকিস্তানকে হারিয়েছে মেয়েরা, গর্বিত সাকিব-তামিমরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২২, ১৮:৩২আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৮:৩৯

২৩ বছর আগে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলেছিলেন আকরাম-নান্নুরা। প্রথম বিশ্বকাপেই পাকিস্তানকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। আজ (সোমবার) মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন ফাহিমা-রুমানারা। ১৯৯৯ সালে পাকিস্তানকে হারিয়ে আকরামরা বিশ্বকাপের দ্বিতীয় জয় পেলেও মেয়েদের এটা প্রথম। ঐতিহাসিক জয়ের পর অভিনন্দনের জোয়ারে ভাসছেন নিগার সুলতানারা। পুরুষ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল থেকে শুরু করে সাকিব আল হাসান, সবার শুভেচ্ছায় সিক্ত মেয়েরা।

ওয়ানডে অধিনায়ক তামিম নিজের ফেসবুকে লিখেছেন, ‘পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের প্রথম জয়ে নারী টাইগ্রেসদের জন্য থাকলো অভিনন্দন। সাবাশ বাংলাদেশ।’ এরপর বিকালে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তামিম নারী দলকে শুভেচ্ছা জানিয়েছেন এভাবে, ‘বাংলাদেশ নারী দলকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে অনেক অভিনন্দন বিশ্বকাপের প্রথম জয়ের জন্য। বিশ্বকাপের মতো এতো বড় ইভেন্টে প্রথম জয় সবসময়ই বিশেষ কিছু। বাকি ম্যাচগুলোর জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা রইলো।’

সাকিব ফেসবুকে লিখেছেন, ‘প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম জয় তুলে নিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এই জয়ে নারী ক্রিকেট দলকে জানাই অসংখ্য শুভেচ্ছা।’

উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম লিখেছেন, ‘আমাদের বাঘিনীদের অভিনন্দন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে প্রথম ম্যাচ জেতায়। প্রথম জয়টা সবসময়ই বিশেষ। কী দারুণ ম্যাচ। আমাদের দলকে নিয়ে গর্বিত।’

বাংলাদেশ দলের সফলতম ও সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা নারী দলকে নিয়ে এক শব্দে জানিয়েছেন শুভেচ্ছা, ‘অভিনন্দন।’

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ বড় মুহূর্ত মনে করছেন এই জয়কে। তিনি লিখেছেন, ‘অনেক বড় মুহূর্ত। অভিনন্দন বাঘিনীরা।’

বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার লিখেছেন, ‘বিশ্বকাপে প্রথম জয়! অভিনন্দন মেয়েরা।’

উইকেটকিপার ব্যাটার লিটন দাস লিখেছেন, ‘অভিনন্দন মেয়েরা। বিশ্বকাপে প্রথম ম্যাচ। নিশ্চিতভাবেই আরও অনেক জয় আসবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের