বোলাররা হয়ে উঠলেন ব্যাটার, উইন্ডিজ পেলো লিড

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২২, ১৬:৩৮ আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৬:৪৮

টপ অর্ডারের পর ধস নামলো ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডারে, তাতে লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরুর সুবাতাস পাচ্ছিল ইংল্যান্ড। তবে বোলাররা ব্যাটার হয়ে ওঠায় দৃশ্যপট পাল্টে গেলো। উইকেটকিপার জোশুয়া দা সিলভার দুর্দান্ত হাফসেঞ্চুরি অবশ্যই মুখ্য ভূমিকায়, তবে দুই পেসার আলাজারি জোসেফ ও কেমার রোচের ব্যাটিং প্রদর্শনীও নিশ্চিতভাবে সামনে আসবে। তাদের মিলিত চেষ্টায় খাদের কিনারায় পড়া ক্যারিবিয়ানরাই উল্টো লিড নিয়ে শেষ করেছে দ্বিতীয় দিনের খেলা।

গ্রেনাডা টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে ২৩২ রান। ২০৪ রানে অলআউট হওয়া ইংল্যান্ডের বিপক্ষে লিড নিয়েছে ২৮ রানের। তৃতীয় দিন শুরু করবেন ৫৪ রানে অপরাজিত থাকা দা সিলভা ও ২৫ রানে ব্যাট করা কেমার রোচ।

ইংলিশ পেস ঝড়ে এলোমেলো হয়ে পড়েছিল ক্যারিবিয়ান ব্যাটিং অর্ডার। জন ক্যাম্পবেল চেষ্টা করলেও ৩৫ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট এবার আর পারেননি। আগের টেস্টের নায়ক আউট হয়েছেন ১৭ রানে। পরের দিকের এনক্রুমা বনার (৪), জার্মেইন ব্ল্যাকউড (১৮) ও জেসন হোল্ডার (০) ব্যর্থতার খাতায় নাম তোলেন। তাতে ১২৮ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল স্বাগতিকরা।

ওই অবস্থায় দা সিলভার প্রতিরোধ শুরু। এই উইকেটকিপার ব্যাটার অসাধারণ ব্যাটিংয়ে তুলে নেন হাফসেঞ্চুরি। শুরুতে যোগ্য সঙ্গ পেয়েছেন জোসেফের কাছ থেকে। জোসেফ ৫৯ বলে গুরুত্বপূর্ণ ২৮ রান করে ফিরে যান। পরবর্তীতে দা সিলভার সঙ্গে প্রতিরোধ শুরু রোচের। ক্যারিবিয়ান উইকেটকিপার তার অপরাজিত ৫৪ রানের ইনিংস সাজিয়েছেন ৪ বাউন্ডারিতে। অন্যদিকে রোচ তার অপরাজিত ২৫ রান করতে মেরেছেন ৪ বাউন্ডারি।

ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার ক্রিস ওকস। এই পেসার ৪৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আর ২টি করে উইকেট শিকার ক্রেগ ওভার্টন ও বেন স্টোকসের।

/কেআর/
সম্পর্কিত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হচ্ছে না নাহিদ রানার 
১০ ওভারের জায়গায় ১১ ওভার! আফগান অধিনায়ককে নিয়ে বিসিবির অভিযোগ
জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে
সর্বশেষ খবর
শ্যামল-মোজাম্মেল-রুপার প্রতিবেদন ৫ জানুয়ারির মধ্যে দাখিলের আদেশ
শ্যামল-মোজাম্মেল-রুপার প্রতিবেদন ৫ জানুয়ারির মধ্যে দাখিলের আদেশ
ফেসবুকে বয়স্ক বিত্তবানদের টার্গেট করে প্রেম: বাসা বা হোটেলে গেলেই ‘লুট’
ফেসবুকে বয়স্ক বিত্তবানদের টার্গেট করে প্রেম: বাসা বা হোটেলে গেলেই ‘লুট’
‘আমার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত’ বলা শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক
‘আমার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত’ বলা শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন