বিশ্বকাপ মিশন শেষে নারী ক্রিকেটারদের আকুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২২, ১৮:০৬আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৮:০৬

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হলো বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ মিশন। আগামী ৩০ মার্চ রাতে দেশেও ফিরবে নিগার সুলতানারা। প্রথম বিশ্বকাপ হলেও লাল-সবুজ দল একেবারে খারাপ করেনি। পাকিস্তানের বিপক্ষে জয় ছাড়া বেশ কয়েকটি দলের বিপক্ষে তুমুল লড়াই করেছে। তবে নারী ক্রিকেটারদের আরও এগিয়ে যেতে বড় বড় দলগুলোর বিপক্ষে বেশি ম্যাচ খেলার বিকল্প দেখছেন না অধিনায়ক নিগার সুলতানা।

বোলিংয়ে বরাবরই নিগার সুলতানারা ছিলেন দুর্দান্ত। কিন্তু ব্যাটিংয়ের ঘাটতিতে বেশ কিছু ম্যাচে কাছাকাছি গিয়েও জয় বঞ্চিত হতে হয়েছে। সেই ঘাটতি পূরণে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রয়োজনীয়তা বোধ করছেন নিগার, ‘আমাদের আরও বেশি ম্যাচ খেলা প্রয়োজন, আন্তর্জাতিক ম্যাচ। তাহলে আমরা আরও শিখবো। এখানে এসেছিলাম অনেক অভিজ্ঞতা পেতে এবং ভবিষ্যতের জন্য সব ইতিবাচক বিষয়গুলো নিতে চাই। আজকাল দেশের অনেক তরুণী ক্রিকেটার বাংলাদেশের হয়ে খেলতে উৎসাহী এবং এই বিশ্বকাপের পর তা আরও বেড়ে যাবে।’

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচেও ইংলিশদের কাছে ১০০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল।এই হারের পেছনে নিজেদের ব্যাটিং ব্যর্থতাকেই সামনে আনলেন নিগার, ‘ভালো একটি জুটির অভাব। যেভাবে আমরা শুরু করেছিলাম এবং পরে অনেক বেশি উইকেট হারালাম। আমি মনে করি এটা ছিল তাড়া করার মতো রান এবং উইকেটও খুব ভালো ছিল। টপ অর্ডার যদি ৩০-৩৫ ওভার খেলতে পারতো, ফল হয়তো ভিন্ন হতো।’

বোলারদের প্রশংসা করে অধিনায়ক বলেছেন, ‘দলীয় প্রচেষ্টায় হতাশ হলেও ব্যক্তিগত প্রচেষ্টায় খুশি। সালমা খাতুন টুর্নামেন্ট জুড়ে ছিলেন দারুণ। নাহিদা আখতার, জাহানারা আলম ও রিতু মনির নামও বলতে হয়। গত দুটি ম্যাচে লতা চমৎকার খেলেছেন।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের