২০২৩ বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ: মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২২, ২০:২২আপডেট : ২৭ মার্চ ২০২২, ২০:২২

২০২৩ সালে ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপে।  ওই বিশ্বকাপে বাংলাদেশ অন্তত সেমিফাইনাল খেলবে বলে বিশ্বাস সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। রবিবার (২৭ মার্চ) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন সাবেক এই অধিনায়ক।

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য কোয়ার্টার ফাইনালে খেলা। মাশরাফির নেতৃত্বে ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল লাল-সবুজ জার্সিধারীরা। তামিম ইকবালের দল ২০২৩ বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পারবে বলে বিশ্বাস মাশরাফির। তার মতে, সেমিফাইনাল পর্যন্ত বলা যায় এই দল উঠবে, এটা আমার বিশ্বাস। যেহেতু ভারতে খেলা। এরপর শুধু ভালো খেললেই হবে না। সেমিফাইনাল এবং ফাইনাল জিততে হলে ভাগ্যেরও দরকার আছে।

মাশরাফির হাত ধরেই ওয়ানডে ক্রিকেটে নিয়মিত জয় পেতে শিখেছে বাংলাদেশ। ৮৮ ওয়ানডে অধিনায়কত্ব করে ৫০টিতেই জয় এনে দিয়েছেন তিনি। মাশরাফি এখন না থাকলেও তামিমের দল নিয়ে  সাবেক এই অধিনায়কের বড় স্বপ্ন, ‘বিশ্বকাপ জয়ের জন্য ভাগ্য প্রয়োজন। শুধু ভালো খেললে বিশ্বকাপ জয় হয় না। ২০১৯ এর বিশ্বকাপের পর আমি বলেছিলাম- বিশ্বকাপ জেতার মতো এই দলটার সম্ভাব্য সব কিছুই আছে।’

তবে সেমিফাইনালে যেতে হলে দলের ক্রিকেটারদের ফিট থাকা জরুরি বলে মনে করেন তিনি, ‘তবে এজন্য অবশ্যই খেলোয়াড়দের ফিট থাকতে হবে। এখনও কিন্তু দেড় বছর বাকি। তার আগে অনেক ম্যাচ আছে, সিরিজ আছে। সেগুলোও ভালোভাবে শেষ করতে হবে। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্বকাপের আগে ফর্মে থাকা ও সুস্থ থাকাও জরুরি’

তামিমের নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর দলটিকে নিয়ে স্বপ্ন দেখার পরিধি বেড়েছে। এই মুহূর্তে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে বাংলাদেশ। তাদের আশেপাশেও নেই কেউ। মাশরাফি মনে করেন, এই ছন্দ নিয়ে মাঠে নামতে পারলে বাংলাদেশ সাফল্য পাবে, ‘উন্নতির তো আসলে শেষ নেই। একটা দল যখন ভালো খেলা শুরু করে, তখন কিছু দুর্বল জায়গাও থাকে। বড় টুর্নামেন্টে যত কম ভুল করবে তত ভালো। এই ওয়ানডে দল ২০১৫ সাল থেকেই ভালো খেলছে। একটা ছন্দ চলে এসেছে। এই ছন্দ নিয়ে দল যখন ওয়ানডে খেলতে নামে তখন এটা খুব ভালো সুযোগ।’

/আরআই/এমআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের