শনিবার মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২২, ২৩:৩৪আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২৩:৩৪

শনিবার (২ এপ্রিল) থেকে দেশের ৬৪ জেলার দল নিয়ে শুরু হচ্ছে ৪০তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। ১৬টি ভেন্যুতে দুই স্তরে পঞ্চাশ ওভারের ফরম্যাটে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। এর চারদিন পরই মাঠে গড়াবে স্কুল ক্রিকেট প্রতিযোগিতা।

১৯৭৪ সাল থেকে শুরু হয় জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। এরপরে বেশ কয়েক আসর বাদ পড়লেও বিসিবি সব সময় এই টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করে আসছে। করোনার কারণে গত দুই বছর এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি।

এবার ৬৪ জেলাকে দুটি স্তরে ভাগ করে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। প্রতি স্তরে রয়েছে আটটি দল। প্রতি ভেন্যুতে খেলবে চারটি করে দল। দলগুলো তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। চ্যাম্পিয়ন দল পরের বছর প্রথম স্তরে ম্যাচ খেলার সুযোগ পাবে। ২ থেকে ৯ এপ্রিল পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল দিনাজপুর জেলা। রানার্সআপ হয়েছিল ময়মনসিংহ।

এদিকে চলমান অবস্থায় ২০২০ সালে স্কুল ক্রিকেট বন্ধ হয়ে যায়। প্রথম পর্বে বিভাগীয় পর্যায়ে শুরু হচ্ছে স্কুল ক্রিকেট। ধাপে ধাপে জেলা পর্যায়ে খেলা শুরু হবে। স্কুল ক্রিকেটে বিসিবির প্রধান পৃষ্ঠপোষক প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের সঙ্গে বিসিবির ছয় বছরের চুক্তি শেষ হয়েছে ২০২০ সালে। এরপর ব্যাংকিং এই প্রতিষ্ঠান নতুন করে বিসিবির সঙ্গে চুক্তি করে। শনিবার দুপুরে স্কুল ক্রিকেট শুরু হওয়ার আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরবেন আয়োজকরা।

/আরআই/এমএস/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের