নারী বিশ্বকাপ ফাইনাল

হিলির বিশ্ব রেকর্ডে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০২২, ১৫:০৭আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৫:২৭

বিশ্বকাপ অভিযানের শুরুটা ভালো হলেও জুতসই ছিল না। বড় ইনিংস খেললেও শতক পূর্ণ হচ্ছিল না অ্যাসিলা হিলির। মাঝে কয়েকটা ইনিংস খারাপও গেছে। তবে আসল সময়ে এসে পরিপূর্ণ জ্বলে উঠলেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার। নারী বিশ্বকাপের সেমিফাইনালে দুর্দান্ত সেঞ্চুরির পর ফাইনালে লিখলেন রূপকথা। হিলির দানবীয় সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ঘরে উঠেছে নারী বিশ্বকাপের সপ্তম শিরোপা।

আজ (রবিবার) ক্রাইস্টচার্চের ফাইনালে ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। হিলির ইনিংসের পরই আসলে ট্রফিতে দুই হাত দিয়ে রেখেছিল তারা। ন্যাট স্কিভার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেও বাঁচাতে পারেননি ইংলিশদের। হিলির ১৭০ রানের অসাধারণ ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫৬ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। এরপর স্কিভার অপরাজিত ১৪৮ রান করেও হার বাঁচাতে পারেননি ইংল্যান্ডের, ৪৩.৪ ওভারে তারা অলআউট হয় ২৮৫ রানে।

সেমিফাইনালে হিলি খেলেছিলেন ১২৯ রানের ইনিংস। আর আজ খেললেন ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। ওপেনিংয়ে নেমে আক্ষরিক অর্থেই ইংলিশ বোলারদের শাসন করেছেন এই উইকেটকিপার। বাউন্ডারির পর বাউন্ডারি হাঁকিয়ে অস্ট্রেলিয়ার রান নিয়ে গেছেন পাহাড়ে। ১৩৮ বলের ইনিংসটি তিনি সাজান ২৬ বাউন্ডারিতে।

দুর্দান্ত এই ইনিংসে নতুন ইতিহাস লিখেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার। পুরুষ কিংবা নারী- যেকোনও বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ ইনিংস খেলেছেন হিলি। এতদিন অ্যাডাম গিলক্রিস্টের ১৪৯ রান ছিল সর্বোচ্চ, ২০০৭ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন। সেটি আজ টপকে ১৭০ রানের বিশ্ব রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়া নারী দলের ব্যাটার।

হিলির রেকর্ড আছে আরও। টুর্নামেন্টসেরার পুরস্কার জেতা এই উইকেটকিপার নির্দিষ্ট কোনও বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন। সেমিফাইনাল ও ফাইনালে সেঞ্চুরি করা হিলি এবারের বিশ্বকাপে করেছেন ৫০৯ রান। তাতে ছাড়িয়ে গেছেন আগের সর্বোচ্চ ৪৫৬ রান। হিলির ওপেনিং পার্টনার রাচেল হেইনেস আছেন এখন নির্দিষ্ট বিশ্বকাপের রান সংগ্রাহকের তালিকার দ্বিতীয় স্থানে। ক্রাইস্টচার্চের ফাইনালে ৬৮ রানের ইনিংস খেলে বিশ্বকাপ শেষ করেছেন তিনি ৪৯৭ রান নিয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া নারী দল: ৫০ ওভারে ৩৫৬/৫ (অ্যালিসা হিলি ১৭০, রাচেল হেইনেস ৬৮, বেথ মুনি ৫২, এলিসে পেরি ১৭*; অ্যানা শ্রুবসোলে ৩/৪৬, সোফি একলেস্টোন ১/৭১)।

ইংল্যান্ড নারী দল: ৪৩.৪ ওভারে ২৮৫ (ন্যাট স্কিভার ১৪৮*, ট্যামি বেউমন্ট ২৭, হেথার নাইট ২৬; জেস জোনাসেন ৩/৫৭, অ্যালানা কিং ৩/৬৪)।

ফল: অস্ট্রেলিয়া নারী দল ৭১ রানে জয়ী।

ম্যাচসেরা: অ্যালিসা হিলি।

টুর্নামেন্টসেরা: অ্যালিসা হিলি।

/কেআর/
সম্পর্কিত
এশিয়া কাপে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল
ইতিহাস গড়া জয়ে অবদান রেখে আইসিসির মাসসেরার লড়াইয়ে হাসান 
সর্বশেষ খবর
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
ঋণখেলাপির অভিশাপ থেকে দেশকে মুক্ত করবে বিএনপি: প্রধানমন্ত্রী
ঋণখেলাপির অভিশাপ থেকে দেশকে মুক্ত করবে বিএনপি: প্রধানমন্ত্রী
এক সুরে দুই ভাই-বোন, মুগ্ধতায় ‘এ আমির আবরণ’
এক সুরে দুই ভাই-বোন, মুগ্ধতায় ‘এ আমির আবরণ’
ব্রিকস নেতাদের রসনাবিলাসে এবার যা যা থাকছে
ব্রিকস নেতাদের রসনাবিলাসে এবার যা যা থাকছে
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি