মুশফিককে নিয়ে কোনও দুশ্চিন্তা নেই মুমিনুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২২, ২১:৫৩আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ২১:৫৩

বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটার হিসেবে মুশফিকুর রহিমের নাম সবার ওপরেই থাকবে। কিন্তু মিস্টার ডিপেন্ডেবল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামলেই খেই হারাচ্ছেন। কারণ, একাধিক টেস্ট খেলেছেন এমন প্রতিপক্ষের মধ্যে প্রোটিয়াদের বিপক্ষেই যে তার গড় সবচেয়ে খারাপ। ১৬ ইনিংসে ২১.১২ গড়ে মাত্র ৩৩৮ রান! পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে মোটামুটি ভালো কাটলেও নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় খেলা সর্বশেষ দুই টেস্টে মুশফিকের সাফল্য নেই। সর্বোচ্চ রান ছিল ১২।

শুক্রবার শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্টের আগে অভিজ্ঞ মুশফিকের ফর্ম নিয়ে প্রশ্ন উঠলেও বৃহস্পতিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মুমিনুল বলেছেন, ‘ওনাকে নিয়ে কোনও চিন্তাই করি না। উনি বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যান। তিনটা ডাবল সেঞ্চুরি আছে। উনি অবশ্যই দ্রুত কামব্যাক করবেন।’

মুশফিকের পাশাপাশি অধিনায়ক মুমিনুলও রানে নেই। মুশফিকের মতো তারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গড় ভালো নয়। ৮ ইনিংসে ১৭.৫০ গড়ে রান ১৪০। সর্বশেষ ৫ ইনিংসে সর্বোচ্চ ৩৭। মুমিনুল জানালেন তিনি নিজের ফর্ম নিয়েও উদ্বিগ্ন নন, ‘আমি নিজেকে নিয়েও চিন্তিত নই। আগে কী হয়েছে তা নিয়ে না ভেবে সামনের ম্যাচে কী হবে সেটার দিকে তাকাচ্ছি।’

এদিকে ২০২১ সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তামিম ইকবাল। এরপর দেশের বাইরে জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার টেস্ট এবং ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট মিস করেছেন। ডারবান টেস্টে ফেরার কথা থাকলেও পেটের পীড়ায় এই ম্যাচ থেকেও ছিটকে যান এই ওপেনার। তবে শুক্রবার পোর্ট এলিজাবেথ টেস্টে তামিমকে দেখা যাওয়ার সম্ভবনা প্রবল। তার ফেরা নিয়ে মুমিনুল তেমন আভাসই দিলেন, ‘তামিম ভাইয়ের কন্ডিশন আল্লাহর রহমতে ভালো আছে। আমরা পরের ম্যাচে তার খেলার জন্য আশাবাদী, ইনশাল্লাহ ওনি খেলবেন।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের