শেষ ওভারের রোমাঞ্চে জিতলো গাজী গ্রুপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২২, ১৮:৪৪আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৮:৪৫

শেষ ৬ বলে প্রাইম ব্যাংকের জয়ের জন্য প্রয়োজন ছিল সাত রান। ওই রান আটকে দিয়ে গাজী গ্রুপকে ৪ রানের রোমাঞ্চকর এক জয় এনে দিয়েছেন পেসার আশিকুর জামান। প্রথম দুই বলে সিঙ্গেল নিলেও শেষ চার বলে ব্যাটে বলে সংযোগ করতে পারেননি রুবেল হোসেন।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মেহেদী মারুফের সেঞ্চুরিতে ভর করে ২৫৬ রান সংগ্রহ করেছিল গাজী গ্রুপ। জবাবে খেলতে নেমে এনামুল হক বিজয়ের ৮৫ রানের পরেও ২৫২ রান করতে পেরেছে প্রাইম ব্যাংক। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২৫৭ রানের জবাবে খেলতে নেমে ৫২ রানের ওপেনিং জুটি গড়ে প্রাইম ব্যাংক। ২০ বলে ২২ রান করে আউট হন শাহদাত হোসেন দিপু। এরপর অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে এনামুলের ১১৭ রানের জুটিতে জয়ের পথেই ছিল প্রাইম ব্যাংক। ৭১ বলে ৫৭ রান করে ঈশ্বরণ আউট হতেই শুরু হয় ভাঙন। চলতি লিগে দারুণ ব্যাটিং করা এনামুলের ৮৫ রানের ইনিংসটিও বৃথা গেছে। ১০০ বলে ৪ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি খেলেছেন এই ওপেনার। শেষ পর্যন্ত মিডল অর্ডারের দায়িত্বহীনতায় ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫২ রানে থামে প্রাইম ব্যাংকের ইনিংস।

গাজী গ্রুপের বোলারদের মধ্যে হাবিব মেহেদী ও রাকিবুল আতিক তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া মাহমুদুল হাসান নেন দুটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে গাজী গ্রুপ শুরুতে হোঁচট খেলেও মেহেদী মারুফের একার লড়াইয়ে ৯ উইকেট হারিয়ে ২৫৬ রানের সংগ্রহ দাঁড় করায়। নিয়মিত বিরতিতে উইকেট হারানো গাজী গ্রুপের হয়ে একাই লড়াই করেছেন মারুফ। তিনি ১৪০ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ১১৮ রানের ইনিংস খেলেছেন। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে আল আমিন জুনিয়রের ব্যাট থেকে (৩৫)।

প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে রেজাউর রহমান রাজা সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া রুবেল হোসেন নেন দুটি উইকেট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের