দেশে ফিরে মুমিনুল বললেন টেস্ট ক্রিকেট শিখতে হবে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২২, ১৪:৩০আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৪:৩১

দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্স করেছে বাংলাদেশ দল। ডারবানের পর মুমিনুলরা ঐতিহাসিক টেস্ট ভেন্যু পোর্ট এলিজাবেথেও অসহায় আত্মসর্মপণ করেছে। যদিও ২-১ ব্যবধানে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়তে পেরেছে। সবমিলিয়ে অম্ল-মধুর অভিজ্ঞতা নিয়ে দল দেশে ফিরছে। প্রথম ভাগে বুধবার সকালে ফিরেছে টেস্ট দলের একাংশ। বিমানবন্দরে নেমেই টেস্ট অধিনায়ক মুমিনুল হক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন।

বাজে টেস্ট সিরিজ শেষে সাদা পোশাকের খেলায় উন্নতি করতে এখনও শেখার বিকল্প দেখছেন না তিনি। বিমানবন্দরে নেমে মুমিনুল বলেছেন, ‘হারি–জিতি প্রত্যেক সিরিজেই কিন্তু শেখার অনেক কিছু থাকে। আপনি শিক্ষা বাদ দিলে উন্নতি করতে পারবেন না। আমাদের শেখার অনেক কিছুই আছে। আমার মনে হয় ব্যাটিংয়ে কীভাবে স্পিনের বিপক্ষে ভালো করা যায়। টেস্ট ক্রিকেটে সেশনগুলোতে কীভাবে ডমিনেট করা যায়। কোনও সেশনে পিছিয়ে গেলে কীভাবে ব্যাক করে এগিয়ে যাওয়া যায়। শেখার আসলে অনেক কিছুই আছে।’

দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়বার মতো। বিশেষ করে দুই টেস্টের শেষ ইনিংসেই প্রতিরোধ তো দূরে থাক, অল্পরানে গুটিয়ে গেছে। ব্যাটিং পারফরম্যান্স এলার্মিং কিনা- এমন প্রশ্নে মুমিনুল বলেছেন, ‘আমার কাছে এলার্মিং মনে হয় না। এটা এমন না যে এই প্রথম আমরা এই পরিস্থিতিতে পড়েছি। এর আগেও পড়েছি। আমরা জানি কীভাবে এখান থেকে বের হতে হবে। মনে হয় আপনাদের প্রত্যাশাটা একটু বেশি ছিল। আপনারা হয়তো অনেকে মনে করেছেন আমরা একটা টেস্ট ম্যাচ জেতার পর বিশ্বের এক নম্বর দল হয়ে গেছি। এটা কিন্তু আপনাদের ভুল ধারণা। ওয়ানডেতে বাংলাদেশে অনেক স্ট্যাবল দল। টেস্টে কিন্তু আমরা ওইভাবে স্ট্যাবল না। আপনি যেটা বললেন নড়বড়ে হয়ে গেছি, আসলে সেটা হয়নি।’

দক্ষিণ আফ্রিকায় স্পিনের বিপক্ষে কঠিন পরীক্ষায় হয়েছে মুমিনুলের দলকে। এক কেশব মহারাজ ও সিমোন হারমার ব্যাটারদের দিশেহারা করে ছেড়েছেন। এই অবস্থায় স্পিনের বিপক্ষে ভালো প্রস্তুতি নেওয়ার তাগিদ মুমিনুলের, ‘আমরা যখন স্পিনে খেলবো, কোন দিকে রান করলে ভালো হবে কোন দিকে রান করলে রিস্ক থাকবে-এই জিনিসগুলো আমাদের শিখতে হবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের