কোহলিকে ‘সাধারণ ক্রিকেটার’ ভাবতে বললেন শোয়েব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২২, ২০:১৭আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ২০:১৭

নেতৃত্ব ছেড়েছেন রয়্যাল ‍চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবু আইপিএলে রান নেই বিরাট কোহলির। এই অবস্থায় বাজে পারফরম্যান্সে সাবেক ভারতীয় অধিনায়ক দল থেকে বাদ পড়তে পারেন বলে মনে করছেন পাকিস্তানি গ্রেট শোয়েব আখতার। রান খরায় প্রচণ্ড চাপে থাকা কোহলির অবস্থা বুঝতে পারছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। এই বৃত্ত ভেঙে পুরনো রূপে ফিরতে কোহলির নিজেকে ‘স্বাভাবিক ক্রিকেটার’ ভাবার পরামর্শ দিয়েছেন শোয়েব।

এবারের আইপিএলে যে বেঙ্গালুরুর অধিনায়ক আর থাকছেন না, সেটি আগেই জানিয়ে দিয়েছিলেন কোহলি। এখন শুধু একজন খেলোয়াড় হিসেবে খেলে যাচ্ছেন তিনি। দলের সঙ্গে তার কোটি ভক্তের প্রত্যাশা ছিল, অধিনায়কত্বের চাপ না থাকায় কোহলির পুরনো রূপ দেখা যাবে। কিন্তু তার ব্যাটে সেটির ছাপ সামান্য। আজ (শনিবার) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামার আগে ২৬.৮ গড়ে করতে পেরেছেন ১০৭ রান।

পারফরম্যান্সের উন্নতি না হলে কোহলিও যে বাদ পড়তে পারেন, সেই আশঙ্কার কথা শুনিয়েছেন শোয়েব, ‘আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর মডেল তৈরি হলো পারফরম্যান্সের ওপর ভিত্তি করে। কেউই এখান থেকে রক্ষা পাবে না, এমনকি বিরাট কোহলিও। ভালো পারফর্ম করতে না পারলে সে-ও বাদ পড়তে পারে।’

এই অবস্থায় কোহলির জন্য সাবেক গতিদাবনের পরামর্শ, ‘তার মাথায় এখন ১০ হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে ভালো মানুষ, ভালো খেলোয়াড় এবং দুর্দান্ত ক্রিকেটার। তবে আমি চাইবো তার মাথায় একটা সময় একটা চিন্তাই থাকুক। সে নিজেকে একজন সাধারণ ক্রিকেটার ভেবে ব্যাটটা তুলে ধরুক এবং শুধু খেলে যাক।’

এবারের আইপিএলে দিল্লি ম্যাচের আগে খেলা ৫ ম্যাচে কোহলির সর্বোচ্চ রান ৪৮। দ্বিতীয় সর্বোচ্চ হার না মানা ৪১ রান করেছিলেন প্রথম ম্যাচে। বাকি তিন ম্যাচে হাসেনি তার ব্যাট।

/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের