বাংলাদেশকে যুববিশ্বকাপ জেতানো কোচ এখন শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২২, ১৩:১৯আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৩:৫২

বাংলাদেশ সফরে দুই টেস্টের সিরিজ খেলতে আসছে শ্রীলঙ্কা। তার আগে নতুন করে সাজানো হয়েছে লঙ্কানদের কোচিং প্যানেল। কিছুদিন আগে হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ক্রিস সিলভার উডকে। এবার তার সহকারী হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো নাভিদ নেওয়াজ।

রবিবার নাভিদের নিয়োগের খবরটি ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড  (এসএলসি)। ৪৮ বছর বয়সী এই শ্রীলঙ্কান দুই বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছেন। যার প্রথম অ্যাসাইনমেন্ট হবে বাংলাদেশে মে মাসে অনুষ্ঠেয় দুই টেস্টের সিরিজ।

জাতীয় দলে সাবেক লঙ্কান ক্রিকেটার নাভিদের খেলোয়াড়ি জীবন বিস্তৃত ছিল ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত। এই সময় একটি টেস্টের পাশাপাশি তিন ওয়ানডে খেলেছেন। কোচিংয়ে সবচেয়ে বেশি সাফল্য বলতে গেলে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল নিয়ে। তার অধীনেই ২০২০ সালে প্রথম যুববিশ্বকাপ জেতার গৌরব অর্জন করে আকবর আলীর দল।

তার নিয়োগের পর প্রায় নতুন কোচিং স্টাফ নিয়ে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা। এই সফরের জন্য সিলভার উড ও নেওয়াজের সঙ্গে বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন লঙ্কান গ্রেট চামিন্দা ভাস। তিনি আগেও বিভিন্ন সময়ে বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্পিন বোলিং কোচ হিসেবে যুক্ত হচ্ছেন পিয়াল ভিজেতুঙ্গে ও ফিল্ডিং কোচ মনোজ আবেবিক্রমা।       

বাংলাদেশ-শ্রীলঙ্কার দুই টেস্টের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। চট্টগ্রামে যার প্রথমটি শুরু হবে ১৫ মে। ২৩ মে ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট ও শেষ।

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের