আবাহনী আবাহনীর মতো খেললে চ্যাম্পিয়ন হবে: সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২২, ২১:০১আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ২১:৩৯

প্রিমিয়ার লিগের শুরুতে কিছুটা ছন্দহীন ক্রিকেট খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজেদের গুছিয়ে নিয়েছে আবাহনী। খালেদ মাহমুদ সুজন দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আব্দুল্লাহ আল মামুন। দেশে ফিরে অবশ্য দায়িত্ব বুঝে নেন সুজন। তার অধীনে সোমবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আবাহনী। পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকলেও সুজন মনে করেন—আবাহনী আবাহনীর মতো ক্রিকেট খেলতে পারলে চ্যাম্পিয়ন হবে।

ঢাকা প্রিমিয়ার লিগে তিনবারের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন দল আবাহনী। তবে এবার চ্যাম্পিয়নের দৌড়ে খানিকটা পিছিয়ে আছে তারা। ১০ ম্যাচে ৭ জয়ে আবাহনীর পয়েন্ট ১৪। অন্যদিকে শিরোপার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে শেখ জামাল। ১০ ম্যাচে ৯ জয়ে তাদের পয়েন্ট ১৮। তবু শিরোপা জিততে মুখিয়ে খালেদ মাহমুদ সুজন, ‘আমরা একটু পিছিয়ে আছি, দুটো ম্যাচ পিছিয়ে আছি হয়তো বা। তবে আমি মনে করি আবাহনী সেরা দল। আমরা প্রথম অংশে ভালো খেলিনি।’

সুজন আরও বলেছেন, ‘৪ পয়েন্টের ব্যবধান হলেও আমরা শেখ জামালকে কন্ট্রোল করতে পারবো না। আমরা যদি ওদের হারাইও, আমরা ৫ ম্যাচ জিতলেই যে চ্যাম্পিয়ন হবো এমন কিছু না। এখানে শেখ জামালকেও অন্য ম্যাচে হারতে হবে। তো আমি যেটা বলছি—শেখ জামালের কি হবে, সেটা নিয়ে ভেবে লাভ নেই। প্রতি ম্যাচ জেতার জন্য খেললে অবশ্যই আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে।’

আবাহনীর আত্মবিশ্বাসী হওয়ার কারণও আছে। কেননা, দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে দলের সঙ্গে যুক্ত হয়েছেন লিটন দাস, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত ও শহিদুল ইসলাম। পাশাপাশি হনুমা বিহারিকে বিদায় করে লঙ্কান ক্রিকেটার ধনঞ্জয় ডি সিলভাকে দলের সঙ্গে যুক্ত করেছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি।

দলটির কোচ সুজন বলেছেন, ‘এখন লিটন, শান্ত, জয়, শহিদুল অনেকেই চলে আসছে। বিহারিকে বদল করে ধনঞ্জয়াকে আনলাম। যেহেতু আমাদের অলরাউন্ডারের অভাব আছে দলে। তো চাপ না ঠিক, আমরা তো হ্যাটট্রিক চ্যাম্পিয়ন। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়েছিলাম, লক্ষ্যটা এখনও সেটাই আছে। আমাদের আরও ৫টা ম্যাচ খেলতে হবে, কাল (সোমবার) প্রাইম ব্যাংকের সঙ্গে কঠিন ম্যাচ। শেষ ম্যাচে আমরা প্রাইমের সঙ্গে জিতেছি, আমি দেখেছিলাম ম্যাচটা আবাহনী আবাহনীর মতোই খেলেছে। আবাহনী এরকম খেললে সবসময়ই জিতে।’

/আরআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী