জাতীয় স্কুল ক্রিকেটে পাঁচ জেলা পেলো চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২২, ২১:২৩আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ২১:২৩

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ব্রাহ্মণবাড়িয়া জেলায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুরে আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়ায় সিরাজুল হক মুসলিম হাই স্কুল, নড়াইলে হবখালী উচ্চ বিদ্যালয় ও ফেনীতে চ্যাম্পিয়ন হয়েছে শাহীন একাডেমি।

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ১০ উইকেটে ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজকে হারিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুলের ইনিংস ৫৮ রানে গুটিয়ে যায়। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের রাসেল ১৭ রানে ৬ উইকেট নেন। জবাবে ৮.৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫৯ রান তুলে নেয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়।

লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় ৭ উইকেটে পৌর শহিদ স্মৃতি একাডেমিকে হারিয়েছে। পৌর শহীদ স্মৃতি একাডেমি আগে ব্যাটিং করে ৮৯ রান করে। জবাবে ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে আদর্শ সামাদ। কুষ্টিয়ায় সিরাজুল হক মুসলিম স্কুল ৪৬ রানে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজকে হারিয়েছে। আগে ব্যাটিং করে মুসলিম স্কুল ২০৩ রান করে। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ১৫৭ রানে অলআউট হয়।

হবখালী উচ্চ বিদ্যালয় ২ উইকেটে নড়াইল বালক উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে। নড়াইল বালক উচ্চ বিদ্যালয়ের ১০২ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় হবখালী উচ্চ বিদ্যালয়। ফেনীতে চ্যাম্পিয়ন হয়েছে শাহীন একাডেমি। দলটি স্থানীয় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে ১০৫ রানে হারিয়েছে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি