স্বস্তির নিশ্বাস ফেলছেন তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২২, ১৪:২৩আপডেট : ১২ মে ২০২২, ১৬:২৯

বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে গত শুক্রবার ইংল্যান্ডে গিয়েছেন তাসকিন আহমেদ। মঙ্গলবার চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই পেসার। এরপর এমআরআইসহ তিনটি টেস্ট করানো হয় তার। রিপোর্ট হাতে পাওয়ার পর স্বস্তির নিশ্বাস ফেলেছেন তাসকিন। হালকা সমস্যা থাকলেও এই মুহূর্তে অস্ত্রোপচারের প্রয়োজন নেই এই পেসারের।

বাংলা ট্রিবিউনকে তাসকিন নিজেই দিয়েছেন খবরটা, ‘বড় কোনও সমস্যা নেই। কাঁধে হালকা সমস্যা আছে। এই মুহূর্তে অস্ত্রোপচারের প্রয়োজন নেই। ইনজেকশন এবং রিহ্যাবের মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে। যদি ঠিক না হয় তাহলে হয়তো ভবিষ্যতে অস্ত্রোপচার লাগতে পারে।’

তাসকিনের সঙ্গে লন্ডনে অবস্থান করছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তার তত্ত্বাবধানেই আছেন ডানহাতি পেসার। বাংলা ট্রিবিউনকে বিসিবির এই চিকিৎসক বলেছেন, ‘তাসকিন কীভাবে রিহ্যাব প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে, এটা নিয়ে এখনও পরিকল্পনা হয়নি। আমরা এই মুহূর্তে সব রিপোর্ট সংগ্রহ করছি। এরপর বোর্ডের সঙ্গে আলোচনা করে তাসকিনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এতটুকু বলতে পারি, তাসকিনের আপাতত অস্ত্রোপচার লাগছে না।’

কাঁধের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর শেষ না করেই দেশে ফিরছিলেন তাসকিন। এই চোট নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করেছিলেন তিনি। অথচ ব্যথা থাকায় দ্বিতীয় ইনিংসে বল করার কথাই ছিল না। একপর্যায়ে ডান কাঁধে অস্বস্তিবোধ করায় মাঠ থেকে উঠে গেলেও পরে ওই অবস্থাতেই বোলিং করতে দেখা গেছে আবার।

ওই সফরের ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো সিরিজসেরা হন তাসকিন। তারপরও এই ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে নেই তিনি। কতদিন মাঠের বাইরে থাকবেন, সেটাও নিশ্চিত নয়। যদিও ক্রিকেটপ্রেমীরা তার ফেরার অপেক্ষায়। ইনজুরি মুক্ত হয়ে আরও ক্ষুরধার তাসকিনকে দেখার প্রত্যাশা তাদের!

/আরআই/কেআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম