শেষ ১৭ মিনিটে ৫ গোল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২২, ১৯:১৮আপডেট : ১৩ মে ২০২২, ১৯:১৮

প্রথমার্ধের খেলায় কোনও দলই পারেনি লক্ষ্যভেদ করতে। সব রোমাঞ্চ জমেছিল বিরতির পর। শেষ ১৭ মিনিটে হলো ৫ গোল! পিটার থ্যাঙ্কগডের জোড়া লক্ষ্যভেদে চট্টগ্রাম আবাহনী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে হারিয়েছে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘকে।

আজ (শুক্রবার) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ ম্যাচে গোলের শুরুটা করেছিল চট্টগ্রাম আবাহনী। ৭৩ মিনিটে ক্যান্ডি অগাস্টিন গোল করে দলকে এগিয়ে নেন। তিন মিনিট পর স্বাধীনতা সংঘ সমতায় ফেরে সাব্বির হোসেনের লক্ষ্যভেদে।

নাইজেরিয়ান স্ট্রাইকার পিটার থ্যাঙ্কগডের ঝলক তখনও বাকি। ৮৫ ও ৮৮ মিনিটে দুইবার জাল খুঁজে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

যদিও স্বাধীনতা সংঘের বিশাল দাস ৯০ মিনিটে আরও এক গোল শোধ দেন। তাতে ব্যবধানে কমলেও হার ঠেকাতে পারেননি।

দিনের অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ও উত্তর বারিধারা ১-১ গোলের ড্রতে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে।

লিগ টেবিলে চট্টগ্রাম আবাহনী ১৫ ম্যাচে ৭ জয়ে ২৬ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। সমান ম্যাচে স্বাধীনতা ‍সংঘ ৬, উত্তর বারিধারা ১২ ও মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট ৮।

/টিএ/কেআর/
সম্পর্কিত
দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম