দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৫, ০০:১২আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০০:১২

আন্তর্জাতিক বিরতিতে ইউরোপিয়ান ফুটবলে কিছুদিনের বিরতি পড়ে। বাংলাদেশেও জাতীয় ফুটবল দলের ম্যাচের জন্য প্রিমিয়ার লিগ স্থগিত থাকে। আগামী অক্টোবর ও নভেম্বরের ফিফা উইন্ডো মিলিয়ে প্রায় দেড় মাসের বিরতি থাকছে দেশের ঘরোয়া ফুটবলে।

২০২৫-২৬ ফুটবল মৌসুম শুরু হবে ১৫ সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে। ১৯ সেপ্টেম্বর লিগ ও ২৩ সেপ্টেম্বর শুরু ফেডারেশন কাপ। আগের দুই মৌসুমের মতো এবারও শুক্রবার-শনিবার লিগের ম্যাচ এবং মঙ্গলবার ফেডারেশন কাপে ম্যাচ হবে।  

তবে প্রথম পর্বের দুই রাউন্ড পরই লিগে বিরতি পড়বে। ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় রাউন্ড হবে। তারপর জাতীয় দল অক্টোবরে ব্যস্ত সময় কাটাবে, তাতে ঘরোয়া ফুটবল বন্ধ থাকবে। ৯ অক্টোবর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। পাঁচ দিন পর ১৪ অক্টোবর হংকংয়ে ফিরতি লেগের ম্যাচ। 

২০ দিন বিরতির পর ১৮/১৯ অক্টোবর লিগ শুরু হয়ে আবার বিরতি। কারণ ২৫ অক্টোবর থেকে ১ নভেম্বর কুয়েতে বসুন্ধরা কিংস খেলবে এএফসি চ্যালেঞ্জ লিগে। তারা দেশে ফেরার পরই আবার জাতীয় দলের এশিয়ান কাপ প্রস্তুতি। ১৮ নভেম্বর ঢাকায় তাদের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। তিন সপ্তাহ বিরতি দিয়ে ২১ নভেম্বর চতুর্থ রাউন্ড শুরু হবে লিগে।

আজ বৃহস্পতিবার লিগ কমিটির সভায় আসন্ন লিগের খসড়া সূচি নিয়ে এমন আলোচনা হয়েছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
ড্রয়ে ঝুলে থাকলো আবাহনী ও কিংসের চ্যালেঞ্জ লিগের সম্ভাবনা
সর্বশেষ খবর
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
গুগলে এই ৫ বিষয় খোঁজা ঝুঁকিপূর্ণ, জানুন নিরাপদ থাকার উপায়
গুগলে এই ৫ বিষয় খোঁজা ঝুঁকিপূর্ণ, জানুন নিরাপদ থাকার উপায়
বাচ্চার খবর সবাই নেন, নতুন মা কেমন আছেন—জানেন তো?
বাচ্চার খবর সবাই নেন, নতুন মা কেমন আছেন—জানেন তো?
ছাত্রদলের সেই নেতাকে কেন্দ্রে হাজির হয়ে জবাব দিতে নির্দেশ
ছাত্রদলের সেই নেতাকে কেন্দ্রে হাজির হয়ে জবাব দিতে নির্দেশ
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী