রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৫, ১৮:০৮আপডেট : ২৭ মে ২০২৫, ১৮:০৮

প্রিমিয়ার লিগে এবার ২২ বছর পর ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছে। পেশাদার লিগে তাদের প্রথম  শিরোপা জেতার পর অপেক্ষা ছিল কে হয় রানার্সআপ। মূলত আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের মধ্যে লড়াই চলে। তবে শেষ হাসি আরেক ঐতিহ্যবাহী আকাশি-নীল জার্সিধারীদের। লিগের শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়ে আবাহনী পঞ্চমবারের মতো রানার্সআপ হয়েছে। কিংস অন্য ম্যাচে ওয়ান্ডারার্সকে হারিয়েও তৃতীয় হয়েছে।

লিগে ১৮ ম্যাচে আবাহনী ১০টি জয় ৫ ড্র ও ৩ হারে ৩৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। সমান ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন পঞ্চম হারে আগের ২৭ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে। রানার্সআপ হয়ে আবাহনীর সামনে এখন এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার স্বপ্ন। যদি চ্যাম্পিয়ন মোহামেডান ক্লাব লাইসেন্সিং পুরোপুরি পূরণ করতে না পারে তাহলে মারুফুল হকের দল সুযোগ পাবে এএফসির আসরে।

কুমিল্লা স্টেডিয়ামে আজ আবাহনী ম্যাচে দাপট দেখিয়েছে। ম্যাচের ২৪ মিনিটে আবাহনী এগিয়ে যায়। এনামুল গাজীর সঙ্গে ওয়ান টু ওয়ান করে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো মাপা শটে জাল কাঁপান। গোলকিপার বলের লাইনে ঝাঁপালেও নাগাল পাননি।

৪০ মিনিটে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে অল্পের জন্য গোল হজম করেনি ব্রাদার্স ইউনিয়ন।

৪৫ মিনিটে এমেকার কাটব্যাক থেকে সতীর্থ একজনের দুর্বল শট এক ডিফেন্ডার ক্লিয়ার করলে সমর্থকরা হতাশ হন।

বিরতির পর ব্রাদার্সকে ঘুরে দাঁড়াতে দেয়নি আবাহনী। তার আগেই ব্যবধান দ্বিগুণ করে আবারও এগিয়ে যায়।

৫০ মিনিটে এমেকার শট বারে লেগে ফিরে আসে। এর আগে ক্রসবারে লেগে ফিরে এসেছিল তার শট।

সেই ধারাবাহিকতায় পাপ্পুর হাতে লেগে বাইরে যাওয়া বল থেকে কর্নারে ভাগ্য আবার খুলে যায় আবাহনীর সামনে। শাহরিয়ার ইমনের কর্নারে সতীর্থের শট ঠিকমতো গোলকিপার তালুবন্দি করতে পারেননি, ফিরতি বলে সামনে থাকা রাফায়েল দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করে ব্রাদার্সকে আরও পেছনে ফেলে দেন।

৮৬ মিনিটে শাহরিয়ার ইমনের কাটব্যাক থেকে মিরাজুল ইসলামের প্লেসিং করে তৃতীয় গোল উপহার দেন। তাতে চূড়ান্ত সর্বনাশ গোপিবাগের দলটির।

পঞ্চমবারের মতো রানার্সআপ হয়ে মাঠ ছাড়ে আবাহনীর খেলোয়াড়রা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
ড্রয়ে ঝুলে থাকলো আবাহনী ও কিংসের চ্যালেঞ্জ লিগের সম্ভাবনা
সর্বশেষ খবর
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
গুগলে এই ৫ বিষয় খোঁজা ঝুঁকিপূর্ণ, জানুন নিরাপদ থাকার উপায়
গুগলে এই ৫ বিষয় খোঁজা ঝুঁকিপূর্ণ, জানুন নিরাপদ থাকার উপায়
বাচ্চার খবর সবাই নেন, নতুন মা কেমন আছেন—জানেন তো?
বাচ্চার খবর সবাই নেন, নতুন মা কেমন আছেন—জানেন তো?
ছাত্রদলের সেই নেতাকে কেন্দ্রে হাজির হয়ে জবাব দিতে নির্দেশ
ছাত্রদলের সেই নেতাকে কেন্দ্রে হাজির হয়ে জবাব দিতে নির্দেশ
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী