হজে যাচ্ছেন মুশফিক, খেলবেন না ওয়েস্ট ইন্ডিজে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২২, ১৬:২৪আপডেট : ২১ মে ২০২২, ১৭:৩৮

আগামী মাসের প্রথম সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এই সফরে গুরুত্বপূর্ণ ক্রিকেটার মুশফিকুর রহিমকে পাবে না বাংলাদেশ দল। তিনি হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

হজ পালনের উদ্দেশে ওয়েস্ট ইন্ডিজ সফরে না যেতে বেশ আগেই বিসিবির কাছে ছুটি চেয়েছিলেন মুশফিক। বিসিবিও তার আবেদন মঞ্জুর করেছে।

আজ (শনিবার) জালাল ইউনুস বলেছেন, ‘মুশফিক এক মাস আগেই হজ পালনের জন্য ছুটি চেয়েছিল। আমরা বলেছি ঠিক আছে বিষয়টা দেখছি। এখন তার ছুটি অনুমোদন হয়েছে। সে ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যাচ্ছে না।’

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। ১৫ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত হবে ম্যাচগুলো।

২২ জুন হজ করতে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে মুশফিকের। আর বাংলাদেশ দলের ৫ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে উড়াল দেওয়ার কথা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম