মুশফিক অপরাজিত থাকলেও ৩৬৫ রানে শেষ বাংলাদেশের ইনিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২২, ১৩:৪২আপডেট : ২৪ মে ২০২২, ১৫:০৭

গতকাল আর আজকের প্রথম সেশন। দ্বিতীয় টেস্টে এই দুটি সেশনেই বাংলাদেশের ওপর আঘাত হেনেছে লঙ্কান পেস বোলিং। তাছাড়া পুরোটা সময় লঙ্কানদের ভোগালো লিটন-মুশফিক জুটি। দ্বিতীয় দিনের প্রথম সেশনে লিটন দাস ফিরতেই বেশি দূর যায়নি বাংলাদেশের প্রথম ইনিংস। দ্বিতীয় সেশনে কয়েক ওভার খেলার পর ১১৬.২ ওভারে ৩৬৫ রানে গুটিয়ে গেছে স্বাগতিকদের ইনিংস।   

মিরপুরে দ্বিতীয় দিনের সকালটা নিজেদের বলতেই পারে শ্রীলঙ্কা। ২৮ ওভার বল করে ৮৪ রান দিয়েছে। বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংসটা সমাপ্তির পথে দাঁড় করিয়ে দেয় তারা। তার পরেও পুরোপুরি স্বস্তি পেতে দেয়নি স্বাগতিক দল। বিশেষ করে লাঞ্চ ব্রেকের আগে মুশফিকুর রহিম অপরাজিত ১৭১ রানের ইনিংসে খেলে বাধা হয়ে ছিলেন। বিরতির পর ফিরে রান তুলতে থাকলেও সঙ্গী এবাদত টিকে থাকতে পারলেন না। দ্রুত রান নেওয়ার তাড়ায় রান আউট হতেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। মুশফিকুর রহিম অবশ্য ৩৫৫ বলে ১৭৫ রানের নিখুঁত টেস্ট ইনিংস খেলে অপরাজিত থেকেছেন।  

টস জিতলেও বাংলাদেশের প্রথম দিনের প্রথম সেশনটা ছিল বিব্রতকর। ২৪ রানে ৫ উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ায় লিটন দাস-মুশফিকুর রহিমের অবিশ্বাস্য লড়াইয়ে। যে লড়াই আবার ষষ্ঠ উইকেটে গড়েছে বিশ্বরেকর্ডও। দ্বিতীয় দিন অবিচ্ছিন্ন থেকেই খেলতে নামে এই জুটি। ৫ উইকেটে ২৭৭ রানে দিন শুরুর পর মাত্র ৭ ওভার স্থায়ী ছিল তা। যোগ করে আর ১৯ রান। ৯২.১ ওভারে লিটন দাসকে ফিরিয়ে তাদের প্রতিরোধ ভেঙেছেন কাসুন রাজিথা। অফস্টাম্পের বাইরের বল খোঁচা মারতে গিয়ে দ্বিতীয় স্লিপে তালুবন্দি হন লিটন। কয়েকবার জীবন পাওয়া এই ব্যাটার অবশেষে ফেরেন ২৪৬ বলে ১৪১ রান করে। তাতে ছিল ১৬টি চার ও ১টি ছয়ের মার।

ষষ্ঠ উইকেটে লিটন-মুশফিক জুটি বাংলাদেশের সেরা তো অবশ্যই। কিন্তু ২৫ রানের কমে ৫ উইকেট হারানো কোনও দলের ষষ্ঠ উইকেটে শতরান ছাড়ানো জুটি এটাই প্রথম। লিটনের বিদায়ের আগ পর্যন্ত ২৭২ রান যোগ করেছে এই পার্টনারশিপ। এই জুটিতে ভর করেই সুবিধাজনক একটি জায়গায় পৌঁছাতে পেরেছে বাংলাদেশ। রাজিথা একই ওভারে মোসাদ্দেক হোসেনকে শূন্য রানে ফেরালেও মুশফিক ঠিকই নিজের ইনিংসটাকে দেড়শো পার করে ছেড়েছেন।

অবশ্য লিটন-মোসাদ্দেক আউট হওয়ার পর দ্রুত গুটিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিলে তাতে বাধা হয়ে থেকেছেন মুশফিক। তাইজুলকে সঙ্গে নিয়ে ৪৯ রান যোগ করেন তিনি। ১৫ রান করা তাইজুলকে শর্ট বলের ফাঁদে ফেলে এই প্রতিরোধ ভাঙেন আসিথা ফার্নান্ডো। ৩৭ বলের ইনিংসে ২টি চার মারা তাইজুল উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। তার পর দ্রুত খালেদ আহমেদকেও গ্লাভসবন্দি করান লঙ্কান এই পেসার। তার পর মুশফিক প্রান্ত আগলে থাকলেও যোগ্য সঙ্গীর অভাবে আর অগ্রসর হতে পারেননি। 

লঙ্কানদের সেরা বোলার ছিলেন দুই পেসার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্ডো। রাজিথা ৬৪ রানে নিয়েছেন ক্যারিয়ার সেরা ৫ উইকেট। আসিথা ৯৩ রানে নেন ৪টি।প্রবীণ জয়াবিক্রমা ৩৮ ওভার বল করলেও উইকেট পাননি কোনও।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম