মে মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থে’ মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২২, ১৫:৩৬আপডেট : ০৬ জুন ২০২২, ১৫:৫৮

এক বছর আগে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে মাসের সেরা খেলোয়াড় ‘আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ’খেতাব জিতেছিলেন মুশফিকুর রহিম। বছর ঘুরে আবার মাসসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেলেন তিনি। মে মাসের সেরা ক্রিকেটার হতে মুশফিককে লড়তে হবে শ্রীলঙ্কার দুই ক্রিকেটারের সঙ্গে। বাংলাদেশের জার্সিতে দুই টেস্টে সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিমের সঙ্গে আছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও আসিথা ফার্নান্ডোও।

গত মাসে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দুই টেস্টে মুশফিক, ম্যাথুজ ও ফার্নান্ডো- তিনজনেই দারুণ পারফর্ম করেছেন। এই ভিত্তিতেই মনোনয়ন পেয়েছেন তারা।

দুই টেস্ট মিলিয়ে মুশফিক ৩০৩ রান করেছেন। তাতে ছিল দুটি সেঞ্চুরিও। চট্টগ্রাম টেস্টে ১০৫ রানের ইনিংসের পর ঢাকা টেস্টের প্রথম ইনিংসে খেলেন অপরাজিত ১৭৫ রানের ইনিংস। শুধু তাই নয়, চট্টগ্রামে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার টেস্ট রানও পূরণ করেছেন।

অন্যদিকে দুই টেস্টে ২ সেঞ্চুরিতে ৩৪৪ রান করে সিরিজের সেরা ব্যাটার ছিলেন ম্যাথুজ। প্রথম টেস্টে ১ রানের জন্য দ্বিতীয় ডাবল সেঞ্চুরি মিস করেছেন। দ্বিতীয় টেস্টে এই লঙ্কান ব্যাটসম্যান সেঞ্চুরি হাঁকান, অপরাজিত থাকেন ১৪৫ রানে। আর পেসার আসিথা শীর্ষ উইকেটশিকারি ছিলেন টেস্ট সিরিজের। প্রথম টেস্টে তিন উইকেট নিলেও দ্বিতীয় টেস্টে নেন ১০ উইকেট। বিদেশের মাটিতে শ্রীলঙ্কান পেসারের টেস্টে ১০ উইকেট নেওয়ার দ্বিতীয় ঘটনাও এটি। 

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ভোটের ১০ শতাংশ বিবেচনায় এনে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল। মাসের সেরা নির্বাচিত করতে ভোট দিতে হবে এই লিংকে- https://www.icc-cricket.com/awards/player-of-the-month/mens-player-of-the-month

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের