বাংলাদেশের দারুণ বোলিংয়ে দ্বিতীয় সেশনে পড়লো ৩ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২২, ০০:৫৬আপডেট : ১৮ জুন ২০২২, ০২:২৩

দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি ছিল মাত্র একটি উইকেট। তাতে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের আধিপত্যই প্রকট হয়ে উঠে। কিন্তু দ্বিতীয় সেশনে দারুণ বোলিংয়ে ৩ উইকেট তুলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে সফরকারী দল। চায়ের বিরতিতে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে সংগ্রহ ৬ উইকেটে ২৩১ রান। তার পরেও স্বাগতিকরা এগিয়ে আছে ১২৮ রানে।

অ্যান্টিগায় এই সেশনে তুলনামূলক দ্রুত গতিতে রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে যোগ করে ৭২ রান।

ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ফিরতেই প্রতিরোধ দুর্বল হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের। অবশ্য প্রথম দিনের শুরুতেই ফিরতে পারতেন তিনি। বাংলাদেশের ফিল্ডিং ব্যর্থতায় জীবন পেয়ে যান কয়েকবার। তার পরেও দায়িত্বশীল ইনিংসটাকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। দ্বিতীয় সেশনে তাকে সেঞ্চুরি বঞ্চিত করেছেন পেসার খালেদ আহমেদ।

লাঞ্চ বিরতির পর দ্বিতীয় নতুন বল নিলে কিছুটা রানের গতি বাড়াতে দেখা যায় স্বাগতিকদের। কয়েকবার জীবন পাওয়া ব্র্যাথওয়েট তাতে সেঞ্চুরির কাছেও পৌঁছে যেতে থাকেন। এই সময়ে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে বাউন্ডারি লাইনে টিপস দিতে দেখা যায় খালেদকে। এর পর থেকেই দারুণ লাইন আর লেংথ বজায় রেখে স্বাগতিক ব্যাটারদের অস্বস্তিতে ফেলতে থাকেন তিনি। যার ধারাবাহিকতায় লেগবিফোরের ফাঁদে ফেলে সেঞ্চুরি বঞ্চিত করেছেন ক্যারিবীয় অধিনায়ককে। ২৬৮ বল খেলা ব্র্যাথওয়েট আউট হন ৯৪ রানে।  

একই ওভারে খালেদের বলে ক্যাচও উঠে জার্মেইন ব্ল্যাকউডের। কিন্তু সেখানে ফিল্ডার না থাকায় বেঁচে যান তিনি। ব্ল্যাকউড ১৬তম হাফসেঞ্চুরি তুলে ৫৩ রানে ক্রিজে আছেন। সঙ্গে রয়েছেন আলজারি জোসেফ (০)।

প্রথম দিন টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ৩২.৫ ওভারে গুটিয়ে যায় ১০৩ রানে। শুধু ব্যতিক্রম ছিলেন  সাকিব। ৬৭ বলে খেলেছেন ৫১ রানের ইনিংস। তাতে ভাগ্যের ছোঁয়াও ছিল অবশ্য।

জবাবে ২ উইকেটে ৯৫ রান নিয়ে প্রথম দিন শেষ করা ওয়েস্ট ইন্ডিজ ভাগ্যকে সঙ্গী করেই দ্বিতীয় দিন শুরু করে। প্রথম দিন মুমিনুলের ক্যাচ মিসের পর এদিন ৬৮তম ওভারে মিরাজের বলে আবারও ব্র্যাথওয়েটের ক্যাচ উঠেছিল। কিন্তু ব্যাকওয়ার্ড শর্টলেগে থাকা ফিল্ডার তা হাতে জমাতে পারেননি!

তবে দ্বিতীয় দিনের বোলিংয়ে এবাদত, খালেদ, মোস্তাফিজরা ক্যারিবীয়দের ওপর চাপ সৃষ্টি করেছেন। এবাদতের ৫৩ ওভারের শেষ বলটি এজ হয়ে গ্লাভসে জমা পড়েছিল। কিন্তু বাংলাদেশ জোরালো আবেদনই করেনি। রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে, বল ব্যাটের কানায় লেগেছিল। রিভিউ নিলে সাফল্য পেতে পারতো সফরকারীরা।

সুযোগ আসে খালেদের ৫৮তম ওভারেও। বল বনারের ব্যাটের কানায় লেগে স্লিপে গেলেও ফিল্ডাররা অলস ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন। তাতে সুযোগ হাতছাড়ার নজির দেখা গেলো এদিনও।  যে কারণে, এই সেশনের প্রায় ঘণ্টাখানেক সাফল্যহীন থাকে সফরকারীরা।

শেষ পর্যন্ত সাকিবের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে প্রথম সেশনে পড়ে বনারের উইকেট। দুবার জীবন পাওয়া এই ব্যাটার ৯৬ বল খেলে ফেরেন ৩৩ রানে। তার বিদায়ে ভাঙে ব্র্যাথওয়েট-বনারের ৬২ রানের জুটিও। দ্বিতীয় দিনের প্রথম সেশনের সাফল্য বলতেও ওই একটি উইকেট। বিনিময়ে যোগ হয় ৬৪ রান।  

ক্যারিবীয় অধিনায়ক ব্ল্যাকউডকে নিয়ে প্রতিরোধ গড়ে খেলতে থাকেন বিরতির পর। টেস্ট মেজাজে খেলে ধৈর্যশীল ব্যাটিংয়ের প্রদর্শনী করেছেন। ব্ল্যাকউডও যোগ্য সঙ্গ দেন তাকে। ব্র্যাথওয়েট ফিরলে ভাঙে দুজনের ৬৩ রানের জুটি। এর পরেই শুরু হয় মিরাজের ঘূর্ণিজাদু। 

তবে দ্বিতীয় সেশনেও রিভিউ না নিয়ে বোকামি করেছে সফরকারী দল। মিরাজের ৯৬.৩ ওভারে এলবিডাব্লিউ ছিলেন ব্ল্যাকউড। রিপ্লেতেও ধরা পড়ে তা। কিন্তু বাংলাদেশ রিভিউ না নেওয়ায় বেঁচে যান ক্যারিবীয় ব্যাটার।

বাংলাদেশ কয়েক ওভার পর আর রিভিউ না নেওয়ার ‘ভুল’ করেনি। মিরাজের বলে এলবিডাব্লিউ হয়েছেন কাইল মেয়ার্স। শুরুতে আম্পায়ার নট আউট সিদ্ধান্ত দিলেও রিভিউ নেন সাকিব। তাতেই আসে সাফল্য। ২৪ বল খেলা মেয়ার্স ফেরেন ৭ রানে। নতুন নামা জশুয়া ডা সিলভাকেও টিকতে দেননি মিরাজ। তার ঘূর্ণিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন ১ রানে। তাতে সফল একটি সেশন কাটিয়ে চায়ের বিরতিতে যায় বাংলাদেশ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের