অবশেষে সুখবর, টিভিতে দেখা যাবে বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২২, ২০:৩৩আপডেট : ২১ জুন ২০২২, ২০:৩৮

১৯ বছর পর বাংলাদেশের দর্শকরা টিভিতে খেলা দেখা থেকে বঞ্চিত হয়েছেন। অ্যান্টিগার প্রথম টেস্ট বাংলাদেশের কোনও চ্যানেল সম্প্রচার করেনি। তবে দর্শকদের জন্য সুখবর। আগামী ২৪ জুন শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট থেকে বাকি ম্যাচগুলো সরাসরি দেখার সুযোগ পাবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

টি স্পোর্টস বাকি ম্যাচগুলো সম্প্রচার করবে। সিরিজের বাকি অংশের সম্প্রচার স্বত্ব কিনেছে বাংলাদেশি স্পোর্টস চ্যানেলটি। সিরিজের বাকি এক টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি দেখাবে তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন টি স্পোর্টসের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক। তিনি বলেছেন, ‘দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল হওয়ার কারণে আমাদের দর্শকদের প্রতি দায়বদ্ধতা আছে এবং সেটা বিবেচনায় নিয়ে আমরা ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি অংশ সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে আইসিসি টিভিতে দেখা গেছে প্রথম টেস্ট। বাংলাদেশের দর্শকরা ২ ডলার খরচ করে প্রথম টেস্ট উপভোগ করেছেন। যদিও সুখকর হয়নি অ্যান্টিগা টেস্টটি। সফরকারীরা প্রথম টেস্ট হেরেছে ৭ উইকেটে। সিরিজ বাঁচাতে ২৪ জুন থেকে দ্বিতীয় টেস্টে নামবে সাকিব আল হাসানরা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের