‘ভালোবাসার টেস্ট ক্রিকেটে’ প্রমাণের অপেক্ষায় এনামুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২২, ১৫:১৫ আপডেট : ২৩ জুন ২০২২, ১৫:১৫

আট বছর আগে এই সেন্ট লুসিয়াতেই সর্বশেষ টেস্ট খেলেছিলেন এনামুল হক। লম্বা সময় পর আবার তিনি ফিরেছেন লাল বলের ক্রিকেটে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল (শুক্রবার) একই মাঠে টেস্টে প্রত্যাবর্তন হতে যাচ্ছে তার। নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক গত কয়েক ম্যাচ ধরেই আছেন অফফর্মে। তাদের যে কোনও একজনের বদলে এনামুলকে দেখার জোর সম্ভাবনা। ডানহাতি এই ব্যাটার অপেক্ষায় আছেন সুযোগ কাজে লাগিয়ে টেস্টের প্রতি নিজের ভালোবাসার প্রকাশ ঘটানোর।

২০১৪ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট লুসিয়াতে সর্বশেষ টেস্ট ক্রিকেট খেলেছিলেন এনামুল। দ্বিতীয় টেস্টের আগে এই মাঠেই অনুশীলন সেশন পার করছে বাংলাদেশ দল। প্রথম অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া এনামুল টেস্ট ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসার প্রমাণ দেওয়ার কথা জানান। প্রাথমিকভাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ডাক পেলেও, হুট করেই দ্বিতীয় টেস্টের জন্য তাকে দলে নেন নির্বাচকরা।

২৯ বছর বয়সী এনামুল বলেছেন, ‘ওভাবে আসলে চিন্তা করিনি। মনে করেছি দেশের হয়ে খেলবো। আবার সুযোগ এসেছে, এটা কাজে লাগানোর চেষ্টা করবো। এটি সত্যি যে আমি সাদা বলে ডাক পেয়েছিলাম, সাদা বলেই অনুশীলন করছিলাম। আমি নিজেও কয়েকবার বলেছি এবং বিশ্বাস করি যে, টেস্ট ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসি। এটা আমার ভেতরে অনেক বেশি প্যাশন কাজ করে।’

এই সুযোগটাকে নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন এনামুল, ‘যখন সুযোগ পাবো, আমি অবশ্যই প্রমাণের চেষ্টা করবো। যেহেতু ৮ বছর পর ডাক পেয়েছি টেস্টে, এটা আমার জন্য বড় সুযোগ। এখন প্রমাণ করতে হবে যে এটা আমি আসলে অনেক পছন্দ করি, আসলেই ভালোবাসি।’

জাতীয় দলের হয়ে চারটি টেস্ট খেললেও এনামুলের প্রথম শ্রেণির অভিজ্ঞতা মোটেও কম নয়। ১০৫ ম্যাচে তার রান ৭ হাজার ৪৭৯। ২২ সেঞ্চুরির পাশাপাশি ৩৮ হাফসেঞ্চুরি আছে। প্রথম শ্রেণি ক্রিকেটের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাফল্য পেতে যান তিনি, ‘সত্যিই আমি রোমাঞ্চিত। প্রসেসের দিকে ফলো করবো। যেভাবে আমি প্রথম শ্রেণি এতদিন ধরে খেলে আসছি। নতুন করে কিছু পরিবর্তন করতে চাই না।’

সাম্প্রতিক সময়ে টপ অর্ডার নিয়মিত ব্যর্থ হচ্ছে। টপ অর্ডারে খেলা শান্ত-মুমিনুল কেউই দলকে সাফল্য এনে দিতে পারছেন না। অথচ দলের ওই পজিশনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুযোগ পেলে এনামুল টপ অর্ডারের নড়বড়ে অবস্থান পরিবর্তনের চেষ্টা করবেন, ‘কে খেলছে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে ওখানে (টপ অর্ডারে) আর্লি উইকেট থামানো যেন স্কোরটাকে মুভ করা থেকে শুরু করে– ওই পজিশনটা খুব গুরুত্বপূর্ণ। আসলে আমি ভাবছি, যদি সুযোগ পাই, সেরাটা দিয়ে চেষ্টা করবো যেন ভালো একটা সংগ্রহ স্কোরবোর্ডে দিতে পারি। এখানে গুরুত্বপূর্ণ হলো, শুরুতে ভালো স্কোর দাঁড় করানো। যে-ই খেলি না কেন।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জাতীয় দলে ফিরতে চান জাহানারা
দেশ নয়, তবু আছে বিশ্বকাপ জয়ের ইতিহাস
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর