বন্যাদুর্গতদের পাশে থাকতে এক মাসের বেতন দিলেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২২, ১৮:৪৪আপডেট : ২৬ জুন ২০২২, ১৮:৫৩

সিলেট-সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে লাখ লাখ মানুষ এখন পানিবন্দি। ঘর-বাড়ি সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন অনেকেই। সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার সেই সহায়তায় যুক্ত হয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। তিনি স্থানীয় একটি স্বেচ্ছাসেবী দলের কাছে নিজের এক মাসের বেতনের পুরোটাই তুলে দিয়েছেন।

এ বিষয়ে সিলেট ও সুনামগঞ্জ এলাকায় ত্রাণ কার্যক্রমে যুক্ত থাকা একজন স্বেচ্ছাসেবী বলেছেন, ‘মুশফিক ভাইয়ের কাছ থেকে আমরা ৬ লাখ টাকা পেয়েছি। দেড় হাজার পরিবারকে আমরা এই টাকা দিয়ে সহায়তা করবো। তাদের রান্না করা খাবার সরবরাহ করবো।’

বাংলাদেশ দল এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলছে। তবে হজ পালনের জন্য মুশফিক আগেই সিরিজ থেকে ছুটি নিয়েছেন। এখন তিনি দেশে থাকলেও কয়েক দিনের জন্য পুরো পরিবার নিয়ে হজে যাবেন।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি