পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২২, ১০:২৪আপডেট : ২৮ জুন ২০২২, ১০:২৪

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। আগামী ৮ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ।

মূলত নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বাংলাদেশ, পাকিস্তানকে সিরিজ খেলতে আমন্ত্রণ জানিয়েছিল। বাংলাদেশ শুরুতে সম্মতি জানিয়ে রাখলেও পাকিস্তান সেপ্টেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের সূচি নিশ্চিত হওয়ার অপেক্ষায় ছিল। সেটা হয়ে যাওয়ার পরই ত্রিদেশীয় সিরিজটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

সবকিছু ঠিকঠাক হওয়াতে সিরিজের সূচিও ঘোষণা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। ডাবল লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুইবার করে মুখোমুখি হবে। ৮ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৯ টায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের লড়াই। 

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১০ অক্টোবর, প্রতিপক্ষ স্বাগতিক নিউজিল্যান্ড। এরপর ১৩ ও ১৪ অক্টোবর যথাক্রমে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দফায় মুখোমুখি হবে। ফাইনাল হবে ১৫ অক্টোবর। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।

ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি( বাংলাদেশ সময় অনুযায়ী)

বাংলাদেশ - পাকিস্তান (৮ অক্টোবর, সকাল ৯টা)

নিউজিল্যান্ড - পাকিস্তান (৯ অক্টোবর, দুপুর ১টা)

নিউজিল্যান্ড - বাংলাদেশ (১০ অক্টোবর, দুপুর ১টা)

নিউজিল্যান্ড - পাকিস্তান (১২ অক্টোবর, সকাল ৯টা)

নিউজিল্যান্ড - বাংলাদেশ (১৩ অক্টোবর, সকাল ৯টা)

বাংলাদেশ - পাকিস্তান (১৪ অক্টোবর, সকাল ৯টা)

ফাইনাল (১৫ অক্টোবর, সকাল ৯টা)

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী