টি-টোয়েন্টি সিরিজ জেতা সম্ভব: সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২২, ২০:০৭আপডেট : ২৮ জুন ২০২২, ২০:০৭

দুই ম্যাচের টেস্ট সিরিজে সামান্যতম প্রতিরোধও গড়তে পানেনি বাংলাদেশ। সাকিব আল হাসানের নেতৃত্বে মাঠে নামা বাংলাদেশ দুই টেস্টেই বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়েছে। টেস্ট শেষে আগামী ২ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সাকিব মনে করেন, দলগত পারফরম্যান্সে কুড়ি ওভারের সিরিজ জেতা সম্ভব।

২, ৩ ও ৭ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। এ সিরিজ জেতা সম্ভব বলে মনে করেন বাঁহাতি অলরাউন্ডার, ‘এশিয়া কাপ খুব কঠিন হবে। যেখানে ভারত, পাকিস্তান আছে; আফগানিস্তানও খেলবে, যারা বর্তমানে এশিয়ার ভেতরে অনেক ভালো দল। শ্রীলঙ্কাও ধারাবাহিকভাবে ভালো করছে। আমাদের অবশ্যই উন্নতির অনেক জায়গা আছে। তবে আমি বিশ্বাস করি, দলগতভাবে খেললে আমাদের সিরিজ জেতা সম্ভব।’

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে গুরুত্ব দিচ্ছেন সাকিব, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করলে এটা (দ্বিপাক্ষিক সিরিজ) খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা এশিয়া কাপ খেলবো, তারপর বিশ্বকাপ। আমাদের খুব বেশি সময় নেই। সেই জায়গা থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ সিরিজ।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাফল্য এশিয়া কাপে কাজে দেবে বলে মনে করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক, ‘ওয়েস্ট ইন্ডিজের মতো প্রতিদ্বন্দ্বিতামূলক দলের বিপক্ষে খেলতে পারা আমাদের বড় চ্যালেঞ্জ হবে। এখানে ভালো করতে পারলে আত্মবিশ্বাসটা শ্রীলঙ্কায় হতে যাওয়া এশিয়া কাপে কাজে আসবে। ভালো মাইন্ডসেট নিয়ে শ্রীলঙ্কা যেতে সাহায্য করবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম