বৃষ্টির পরে শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া  

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২২, ১৯:২৩আপডেট : ৩০ জুন ২০২২, ১৯:২৪

গল টেস্টে মনে হচ্ছিল ২২ গজের বাইরের ঘটনা প্রাধান্য পাবে বেশি। খেলা শুরুর আগে ঝড়ো হাওয়ায় ভেঙে গেছে মাঠের অস্থায়ী গ্র্যান্ডস্ট্যান্ড। তীব্র বৃষ্টিতে মাঠের খেলাও গড়িয়েছে ৩ ঘণ্টা ৪৫ মিনিট পর। তার পরেও বৃষ্টি-বিঘ্নিত দিনটি নিজেদের করে নিতে পেরেছে অস্ট্রেলিয়া। উসমান খাজা ও ক্যামেরন গ্রিনের দুর্দান্ত হাফসেঞ্চুরি ও অ্যালেক্স ক্যারির দায়িত্বশীল ব্যাটিংয়ে সিরিজের প্রথম টেস্টে সফরকারী দল শক্ত অবস্থানে রয়েছে।

শ্রীলঙ্কার ২১২ রানের পর দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সংগ্রহ ৮ উইকেটে ৩১৩ রান। লিড দাঁড়িয়েছে ১০১। আলোর স্বল্পতায় খেলা শেষ হয়েছে আগেভাগে। 

দেরি করে খেলা মাঠে গড়ালে ট্রাভিস হেড মাত্র ৭ বল টিকতে পেরেছেন। আগের দিনের ৬ রানেই ফিরতি ক্যাচ দিয়ে ফিরেছেন ধনাঞ্জয়ার ঘূর্ণিতে। তার পর জুটি গড়ে খেলেছেন খাজা-গ্রিন। দুজনে মিলে যোগ করেন ৫৭ রান। জেফরি ভেন্ডারসের বলে খাজা ক্যাচ দিয়ে ফিরলে এই জুটির স্থায়ীত্ব ছিল ওইটুকুই। তার পর প্রতিরোধ গড়েন ক্যারি-গ্রিন। ‍৮০ বলে তাদের ৭৬ রানের দুর্দান্ত জুটিতেই চা বিরতিতে যাওয়ার আগে লিড দাঁড়ায় ২১।

বিরতির পর অবশ্য ক্যারি ৪৫ রানে বিদায় নিলে ৮৪ রানে থামে এই জুটি। তার পর স্টার্ককে সঙ্গে নিয়ে ৩৭ রান যোগ করে হাফসেঞ্চুরি পূরণ করেন গ্রিন। ৭৭ রান করা এই ব্যাটারকে ফিরিয়ে মূল প্রতিরোধ ভেঙেছেন রামেশ মেন্ডিস।

স্টার্ক ১০ রানে ফিরলে লিড শতরান ছাড়ায় অধিনায়ক প্যাট কামিন্স (২৬) ও নাথান লায়নের অবিচ্ছিন্ন জুটিতে (৮)। দুজনে যোগ করেছেন ৩৫ রান।

টানা বোলিং করে যাওয়া অফস্পিনার রামেশ মেন্ডিস ৩১ ওভারে ১০৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। দুটি নিয়েছেন জেফরে ভেন্ডারসে। একটি নিয়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম