যে কীর্তিতে লেখা শুধু সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২২, ১৩:৪৬আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৩:৪৬

উইন্ডসর পার্কে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার দিনে ব্যতিক্রম ছিলেন সাকিব আল হাসান। খেলেছেন হার না মানা ৬৮ রানের ইনিংস। এই ইনিংস খেলার পথে দারুণ এক কীর্তি গড়েছেন বাঁহাতি অলরাউন্ডার। যে কীর্তিতে লেখা শুধু সাকিবের নাম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশি হিসেবে ২ হাজার রান অতিক্রম করেন সাকিব। এছাড়া বল হাতে আগেই ১০০ উইকেট পূরণ করেছিলেন তিনি। ক্রিকেট বিশ্বে একমাত্র সাকিবই ২ হাজার রানের পাশাপাশি ১০০’র বেশি উইকেট নিতে পেরেছেন।

রবিবার ক্যারিবিয়ানদের বিপক্ষে ৪৫ বলে হাফসেঞ্চুরি তুলে নেন সাকিব। এই মাইলফলক ছোঁয়ার পরে ওবেড ম্যাকয়ের ১৯তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে পূরণ করেন ২ হাজার রান। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫২ বলে ৬৮ রানের ইনিংস খেলে।

সাকিব ৯৮ ম্যাচ খেলে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। তার হাফসেঞ্চুরি ১০টি। আর ২৩.৩০ গড়ে স্ট্রাইক রেট ১২০.৯৪।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম