বিশ্বকাপে নাম লিখিয়ে ইন্দোনেশিয়ার মেয়েদের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২২, ১৩:৫৫আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৪:০০

আগামী বছর মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে যাচ্ছে প্রথমবার। আর সেই প্রথমের সঙ্গে আরেকটি প্রথমে নতুন ইতিহাস গড়লো ইন্দোনেশিয়ার মেয়েরো। বাছাইয়ে পাপুয়া নিউ গিনিকে (পিএনজি) হারিয়ে এই প্রথম আইসিসির কোনও বিশ্বকাপ ইভেন্টে তারা জায়গা করে নিয়েছে। তাও আবার যে কোনও পর্যায়ের ক্রিকেট বিবেচনায়।

ঐতিহাসিক ম্যাচটি আবার ছিল রোমাঞ্চকরও। শেষ ওভারে বল করছিলেন ১৮ বছর বয়সী আইয়ু কুর্নিয়ার্তিনি। তখন পিএনজির প্রয়োজন ছিল মাত্র ২ রান। এমন মুহূর্তে ইস্পাত কঠিন মানসিকতার পরিচয় দেন কুর্নিয়ার্তিনি। প্রথম দুই বলে দুই উইকেট ‍তুলে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন একা। আর তাতে বড়রাও যা পারেনি, সেই গৌরব অর্জনের উল্লাসে মাতে ইন্দোনেশিয়ার তরুণীরা।

এমন জয়ে ইন্দোনেশিয়া অধিনায়ক ওয়েসিকারাত্না দেবী ভীষণ আনন্দিত। পাশাপাশি এখানেই থেমে থাকতে চাচ্ছেন না তিনি। ভবিষ্যতের কর্মপন্থাও ঠিক করে ফেলেছেন, ‘আমি ভীষণ আনন্দিত ও ‍পুরো দলের জন্য গর্বিত। আমরা এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি, নিজেরও বিশ্বাস হচ্ছে না। তবে বিশ্বকাপে সাফল্য দিয়ে ইন্দোনেশিয়াকে গর্বিত করতে আমার বদ্ধপরিকর।’

তৃতীয় ও চূড়ান্ত ম্যাচটিতে ইন্দোনেশিয়া নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৮৯ রান করেছিল। জবাবে ১৯.২ ওভারে পাপুয়া নিউ গিনি ৮৭ রানে অলআউট হয়ে গেছে।

তিনটি ম্যাচেই সমানে সমান লড়েছে দুই দল। তাই টুর্নামেন্টে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ও সেরা বোলারের পুরস্কার জিতেছেন পিএনজির ডিকা লোহিয়া। তার অলরাউন্ড নৈপুণ্যই বাছাইয়ের দ্বিতীয় ম্যাচটি জিততে অবদান রেখেছিল। ৮ রানে নিয়েছেন ৫ উইকেট। রান তাড়াতেও ভূমিকা রাখেন অপরাজিত ২৫ রানের ইনিংস খেলে। 

/এফআইআর/  
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের