লাবুশেন-স্মিথের সেঞ্চুরিতে চালকের আসনে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০২২, ১৯:৪২আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৯:৪২

দ্বিতীয় টেস্টের প্রথম দিন সেঞ্চুরিতে গল মাতালেন মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ। যা আবার দুজনের কাছেই ভিন্ন কারণে গুরুত্ববহ। বিদেশের মাটিতে প্রথম শতক পেলেন লাবুশেন আর স্মিথ সেঞ্চুরি পেলেন ১৫ ইনিংস পর। অজি দুই ব্যাটারের দাপুটে ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দিনেই চালকের আসনে বসেছে সফরকারীরা। প্রথম ইনিংসে ৫ উইকেটে ২৯৮ রান তুলে দিন শেষ করেছে।

টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া ১৫ রানে হারায় ডেভিড ওয়ার্নারের উইকেট। উসমান খাজাও করতে পারেন ৩৭। তার পর আধিপত্য বিস্তার করেছেন লাবুশেন-স্মিথ।

দ্বিতীয় সেশনের প্রায় পুরোটা সময় দুজন কর্তৃত্ব করেছেন। ৩৭ ওভারে যোগ করেন ১৩৪ রান। অবশ্য নিজেদের ভুলেই শ্রীলঙ্কাকে ভুগতে হয়েছে এই সময়। ২৮ রানে লাবুশেনের স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেন দিকবিলা। তার পর ইনিংসটাকে স্মরণীয় করে ছাড়েন অজি ব্যাটার। ১৪৭ বলে তুলে নেন সপ্তম সেঞ্চুরি। চায়ের বিরতিতে যাওয়ার আগে অবশ্য আর ভুল করেননি দিকবিলা। প্রভাত জয়াসুরিয়ার বলে স্টাম্পড করেন ১০৪ রান করা ব্যাটারকে।

লাবুশেন-স্মিথ জুটি ভাঙার পর অস্ট্রেলিয়ার প্রতিরোধ দুর্বল হয়ে পড়েছিল। দ্রুত হারাতে হয়েছে ট্রাভিস হেড-ক্যামেরন গ্রিনের উইকেট। কিন্তু স্মিথ প্রান্ত আগলে বাকিটা সময় নির্বিঘ্নে পার করেছেন। তুলে নেন সেঞ্চুরিও। অপরাজিত আছেন ১০৯ রানে। তার সঙ্গে উইকেটকিপার অ্যালেক্স ক্যারি ১৬ রানে ব্যাট করছেন।    

অভিষেক হওয়া বামহাতি স্পিনার প্রভাত জয়াসুরিয়া ৯০ রানে নিয়েছেন ৩ উইকেট। একটি করে নিয়েছেন কাসুন রাজিথা ও রামেশ মেন্ডিস।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের