যেভাবে সফল হলেন নাসুম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২২, ১৭:৪৯আপডেট : ১৪ জুলাই ২০২২, ১৭:৪৯

কুড়ি ওভারের ম্যাচে নিয়মিত সুযোগ হলেও ওয়ানডে ক্রিকেটে তা হচ্ছিল না। হবেই বা কীভাবে? প্রায় গুছিয়ে উঠা দলটিতে যে সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার আছেন। ফলে বাড়তি একজন বাঁহাতি স্পিনার খেলানো এই দলটার জন্য বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। অবশেষে তার অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে দারুণ বোলিং করে উইকেট শূন্য ছিলেন। তবে জ্বলে উঠতেও খুব বেশি অপেক্ষা করতে হয়নি। দ্বিতীয় ম্যাচে ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। নাসুম পরে জানিয়েছেন সফল হওয়ার রহস্য।

মূলত ডট বলের পরিকল্পনাতেই সফল হয়েছেন এই বামহাতি, ‘আমার প্রথম পরিকল্পনাই থাকে ডট বল করা। পাওয়ার প্লেতে (বোলিং) করতে হয়, ফলে পরিকল্পনা থাকে রানটা যেন আটকাতে পারি। তাতেই সফল হয়েছি, উইকেট পেয়েছি, আলহামদুলিল্লাহ। তবে প্রথম ম্যাচে উইকেট না পাওয়াতে যে আক্ষেপ ছিল, সেটি চলে গেছে আর কি…।’

অভিষেক সিরিজের দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করে নাসুমের অনুভূতিও অসাধারণ, ‘খুব ভালো লাগছে। সুযোগের অপেক্ষা করছিলাম। এসেছে, ভালো লাগছে। আর (দলের) সবাই পছন্দও করে। আমাকে নিয়ে সবাই মজা করে, হাসাহাসি করে। সবার সঙ্গেই ভালো সম্পর্ক। তামিম ভাই ব্যক্তিগতভাবে অনেক সমর্থন করেন।’

দলে সাকিব না থাকলেও ছিলেন তাইজুল ইসলাম। ফলে একটা সুস্থ প্রতিযোগিতা থাকাও অস্বাভাবিক নয়। কিন্তু নাসুম কারও সঙ্গেই প্রতিযোগিতা করতে চান না, ‘তাইজুল (ইসলাম) ভাই ওনার জায়গায় খেলবেন, আমি আমার জায়গায়। তাইজুল ভাইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না, সাকিব ভাইয়ের সঙ্গেও না। দলে প্রতিষ্ঠিত হয়ে গেছি এমন না। যে কয়টা ম্যাচই খেলি, ভালো খেলার প্রবণতা থাকে। স্থায়ী হয়ে গিয়েছি, এমনটা মনে করি না। আমাকে খেলতে হলে পারফর্ম করেই খেলতে হবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে