বাংলাদেশের বিপক্ষে গড়া কলিংউডের রেকর্ড ভাঙলেন টপলি

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২২, ১৬:৫৮আপডেট : ১৫ জুলাই ২০২২, ১৭:৫৬

ওয়ানডেতে এতদিন ইংল্যান্ডের সেরা বোলিং পারফরম্যান্স ছিল পল কলিংউডের। টেন্ট ব্রিজে বাংলাদেশের বিপক্ষে ২০০৫ সালে ৩১ রানে ৬ উইকেট নিয়েছিলেন। পাশাপাশি ব্যাট হাতে খেলেছিলেন ৮৬ বলে ১১২ রানের অপরাজিত ইনিংস। একই ম্যাচে এত উইকেট আর সেঞ্চুরির কীর্তি ওয়ানডে ইতিহাসে এখনও অনন্য একটি ব্যাপার। ১৭ বছর পর কলিংউডের সেরা বোলিং পারফরম্যান্সের রেকর্ডটি ভেঙে গেছে গতকাল।

দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে ২৪ রানে ৬ উইকেট নিয়েছেন রিস টপলি। যা বাঁহাতি পেসারের নিজের সেরা তো বটেই। ইংল্যান্ডের ইতিহাসেও ওয়ানডের সেরা বোলিং।

টপলি রেকর্ড গড়ার দিনে ৯.৫ ওভার বল করেছেন। মেডেনও নিয়েছেন দুটি। তার এই গতির ঝড়ে ইংল্যান্ডের দেওয়া ২৪৭ রানের লক্ষ্যে ভারত গুটিয়ে যায় ১৪৬ রানে।

টপলির আগে দুজন ইংলিশদের হয়ে ৬ উইকেট শিকারের কীর্তি গড়তে পেরেছেন। কলিংউড ছাড়া আরেকজন হলেন ক্রিস ওকস। ওকস অবশ্য ৬ উইকেট পেয়েছেন দুবার।

দুজনের মধ্যে কলিংউড আবার পুরোদস্তুর ব্যাটার। দলের প্রয়োজনে করতে পারতেন স্লো মিডিয়াম। আর বাংলাদেশের বিপক্ষে এই ধীরগতির বোলিং দিয়েই পারফরম্যান্সে এতদিন শীর্ষে ছিলেন। ইংল্যান্ডের হয়ে এখন তার শীর্ষ আসন দখলে নিলেন একজন স্বীকৃত বোলার।

/এফআইআর/এমওএফ/  
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের