নিশ্চিত হয়ে গেলো টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৬টি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২২, ১২:০৪আপডেট : ১৬ জুলাই ২০২২, ১২:৫৬

সুপার টুয়েলভে আগেই নিশ্চিত ছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮টি দল। গত ফেব্রুয়ারিতে কোয়ালিফায়ার জিতে প্রথম পর্বের দুটি স্থান নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল্যান্ড। বাকি ছিল প্রথম পর্বের শেষ দুটি দল। এবার কোয়ালিফায়ারে ফাইনালে পৌঁছে ওই দুটি স্থান নিশ্চিত করেছে জিম্বাবুয়ে-নেদার‌ল্যান্ডসও।

দুই দলের মধ্যে জিম্বাবুয়ে বিশ্বকাপের কোনও আসরে ফিরলো ২০১৬ সালের পর। বুলাওয়েতে অনুষ্ঠিত বাছাইয়ের সেমিফাইনালে পাপুয়া নিউ গিনিকে শুরুতে ৫ উইকেটে ১৯৯ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। তার পর পাপুয়া নিউ গিনিকে ৮ উইকেটে রুখে দেয় ১৭২ রানে। তাতে ২৭ রানে জিতে অস্ট্রেলিয়ার টিকিট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে।  

জিম্বাবুয়েতে অনুষ্ঠিত অপর সেমিফাইনালে যুক্তরাষ্ট্র প্রথমবার বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর ছিল। শুরুতে ১৯.৪ ওভারে ১৩৮ রানের পুঁজি গড়ে তারা। জবাবে ডাচরা ৩ উইকেটে ৬ বল হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে।

এখন শেষ দুটি দল নিশ্চিত হওয়ায় ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের রূপরেখা দাঁড়াচ্ছে নিম্নরুপ-

আয়োজক

অস্ট্রেলিয়া (ডিফেন্ডিং চ্যাম্পিয়ন)

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আসা শীর্ষ ১১টি দল*

আফগানিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নামিবিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ

গ্লোবাল কোয়ালিফায়ার ‘এ’ থেকে আসা শীর্ষ দুই দল

আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত

গ্লোবাল কোয়ালিফায়ার ‘বি’ থেকে আসা শীর্ষ দুই দল

নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে

*এদের মধ্যে ৮টি দল সরাসরি সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে। দলগুলো- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। বাকি ৮টি দল ‘এ’ ও ‘বি’ গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বে খেলবে। পরে এই গ্রুপগুলো থেকে শীর্ষ দুটি দল অংশ নেবে সুপার টুয়েলভে।

গ্রুপ ‘এ’

গ্রুপ ‘বি’

নামিবিয়া

আয়ারল্যান্ড

শ্রীলঙ্কা

স্কটল্যান্ড

সংযুক্ত আরব আমিরাত

ওয়েস্ট ইন্ডিজ

নেদার‌ল্যান্ডস/জিম্বাবুয়ে (কোয়ালিফায়ারের ফাইনাল শেষেই কোন দল কোন গ্রুপে তা চূড়ান্ত হবে)

নেদারল্যান্ডস/জিম্বাবুয়ে (কোয়ালিফায়ারের ফাইনাল শেষেই কোন দল কোন গ্রুপে তা চূড়ান্ত হবে)

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের