অবসরের কথায় তামিমের ‘স্লিপ অব টাং’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২২, ১২:৪৬আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৩:১৮

ঘরের মাঠে ম্যাচ বা সিরিজ জেতার পাশাপাশি দেশের বাইরেও নিয়মিত ম্যাচ জিতে চলেছে বাংলাদেশ। চলতি বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধ কন্ডিশনে ওয়ানডে সিরিজ জিতেছিল তামিমবাহিনী। এবার ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করলো লাল-সবুজ জার্সিধারীরা। এমন পারফরম্যান্সের পর আগামী ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে প্রত্যাশা বাড়ছে তামিমের। সেই প্রত্যাশা পূরণ করতে প্রস্তুত তামিম বাহিনী। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয়ের দিনে তামিম জানিয়েছিলেন, ২০২৩ বিশ্বকাপেই শেষ হতে যাচ্ছে সিনিয়র চার ক্রিকেটারের ক্যারিয়ার। তবে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার পর তিনি জানালেন, ২০২৩ বিশ্বকাপে থামার ইচ্ছা নেই তার।

তৃতীয় ওয়ানডে শেষে তামিম বলেছেন, “একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই। গত প্রেজেন্টেশনে বলেছিলাম- আমাদের ৪ জনের সম্ভবত ইতি ঘটবে ২০২৩ বিশ্বকাপে। এটা আসলে ‘স্লিপ অব টাং’ ছিল। আমি বলতে চেয়েছিলাম এটা আমাদের তিনজনের শেষ বিশ্বকাপ হতে পারে। বাকিরা কখন শেষ করবে, কতদিনে বলবে, এটা তো তাদের ওপর। আমারও ইচ্ছা আছে (আরও খেলার)। অনেক সময় বিতর্ক হয়ে যায়, তাই পরিষ্কার করলাম।”

বিশ্বকাপের অনেক দিন বাকি থাকলেও তামিম স্পষ্ট করে জানালেন, বিশ্বকাপ জয়ের লক্ষ্যে খেলতে যাবে তারা, ‘আমাদের লক্ষ্য ২০২৩ বিশ্বকাপ (জয়), কোনও সন্দেহ নেই। ওই প্রক্রিয়াতেই আমরা আছি। আমি খুব সামনে তাকাতে চাই না। কী হয় না হয়, কে ইনজুরিতে পড়ে, কে না থাকে দলে। ’

তামিম আরও বলেছেন, ‘কোন কম্বিনেশনে আপনি খেলবেন, গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলে আপনি এই কম্বিনেশনে এগোতে পারবেন কিনা এসব ধারণা অল্প অল্প আসা শুরু হয়েছে। দল পুরো প্রস্তুত, আমি এটা বলবো না। তবে আমরা ধারণা পাচ্ছি। ’

এর আগে অবসর প্রসঙ্গে তামিমের মন্তব্য ছিল এমন, ‘২০২৩ বিশ্বকাপ আমাদের সবার জন্য সবচেয়ে বড় ইভেন্টের একটি হবে। বিশেষ করে আমাদের চারজনের— আমি, সাকিব, মুশফিক এবং মাহমুদউল্লাহ। আমাদের সম্ভবত সেখানেই শেষ হবে (বিশ্বকাপ)। আমরা আমাদের সেরাটা দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক