অনিশ্চয়তায় বাংলাদেশের ক্রিকেট ক্যালেন্ডার, এশিয়া কাপ 

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৫, ১৩:০৩আপডেট : ১০ মে ২০২৫, ১৩:০৭

ভারত-পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের ক্রিকেট ক্যালেন্ডারে এর নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে। স্থগিত হয়ে গেছে আইপিএল ও পিএসএল। যার ফলে ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

দ্য টাইমস অব ইন্ডিয়ার খবর, আগস্টে বাংলাদেশ সফরে হয়তো আসবে না ভারত। তার পর সেপ্টেম্বরে হওয়ার কথা এশিয়া কাপ। সেখানেও তারা অংশগ্রহণ করবে না বলে জানা গেছে। প্রয়োজন পড়লে তারা মূলত আগস্ট-সেপ্টেম্বর উইন্ডোকে আইপিএলের বাকি অংশ শেষ করার জন্য ব্যবহার করতে চাইছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে আরও বলা হয়েছে, আইপিএল আগে শেষ হলেও বাংলাদেশ সফর ও এশিয়া কাপ খেলতে চায় না তারা। আগস্টের সফর নিয়ে ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূচি প্রকাশ করেছে। সফরে তিন ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা। ভারতের আসার কথা ১৩ আগস্ট। 

এদিকে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হওয়ায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে গেছে। শুরুতে অবশ্য তারা জানিয়েছিল বাকি ৮টি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করবে। সেই লক্ষ্যে তারা মরুর বুকে খেলোয়াড়দের নিতে প্রস্তুতিও শুরু করেছিল। বাংলাদেশের দুই তারকা নাহিদ রানা ও রিশাদ হোসেন এবং সঙ্গে থাকা দুই বাংলাদেশি সাংবাদিক সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যেই পাকিস্তান ছেড়েছিলেন। কিন্তু তারা পরে সেখান থেকে চড়েছেন বাংলাদেশের বিমানে।  তাতে চলতি পরিস্থিতিতে বাংলাদেশ-পাকিস্তানের আসন্ন টি-টোয়েন্টি সিরিজও অনিশ্চিত অবস্থায় রয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সিরিজটি হয়তো আলোর মুখ দেখবে না! সিরিজ শুরু হওয়ার কথা ২৫ মে। 

বাংলাদেশের পাকিস্তান সফরে যাওয়ার কথা ২১ মে। বিসিবি অবশ্য এখনই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে রাজি নয়। যেহেতু আয়োজক পাকিস্তান এবং এমন পরিস্থিতিও নজিরবিহীন। তাই সিরিজ বাতিল কিংবা পেছানোর সিদ্ধান্তটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই আসার কথা। এখন তাই সব মিলে সময়ের অপেক্ষা।

/এফআইআর/    
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের