নেতৃত্বে মোসাদ্দেক, শেষ ম্যাচে ফিরলেন মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২২, ১৭:৫৩আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৮:২৫

জিম্বাবুয়ে সফর থেকে নুরুল হাসান সোহান ছিটকে যাওয়ায় কৌশল পাল্টেছে বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টিতে দলে নেওয়া হয়েছে ‘বিশ্রাম’প্রাপ্ত মাহমুদউল্লাহ রিয়াদকে। আর সোহান না থাকায় নেতৃত্বভার দেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। 

হাসান মাহমুদের বলে রবিবারের ম্যাচে আঙুলে চোট পান সোহান। তাতে শেষ টি-টোয়েন্টি তো বটেই, ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেছেন উইকেট কিপার ব্যাটার। সোহানের ইনজুরিতে শেষ ম্যাচে স্কোয়াডে ফিরেছেন মাহমুদউল্লাহ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোহান আজ (সোমবার) হারারে থেকে দেশের উদ্দেশে বিমানে চড়বেন। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি। 

অথচ সিরিজের আগে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহকে বিশ্রাম দিয়েই নুরুল হাসান সোহানকে নেতৃত্বভার দেওয়া হয়েছিল। কিন্তু সোহানকে ছিটকে যেতে হলো দুই ম্যাচ নেতৃত্ব দিয়েই। তার বদলে মাহমুদউল্লাহ স্কোয়াডে ফিরলেও অধিনায়কত্বটা দেওয়া হয়নি তাকে। বাংলাদেশ ওয়ানডে দলের অংশ হিসেবে মাহমুদউল্লাহ জিম্বাবুয়েতেই অবস্থান করছিলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শেষ টি-টোয়েন্টির জন্য মোসাদ্দেক হোসেনকে তারা মনোনীত করেছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ২০ রানে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছেন এই অফস্পিনার। তার ঘূর্ণি জাদুতে বাংলাদেশ দল ৭ উইকেটে ম্যাচ জেতে সিরিজে সমতাও ফিরিয়েছে।

এখন মঙ্গলবার সিরিজ নির্ধারণী ম্যাচে মোসাদ্দেকের নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ। তিনি জাতীয় দলের নবম অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। অবশ্য দলে প্রথমবার হলেও ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে তার। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোসাদ্দেকের নেতৃত্বেই হ্যাটট্রিক শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের