তামিমের অনন্য কীর্তি, বাংলাদেশে তিনিই প্রথম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২২, ১৬:৩৩আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৮:৪৯

প্রথম বাংলাদেশি হিসেবে একদিনের ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ৮৮ বলে ৯ চারে ৬২ রানের ইনিংস খেলার পথে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন দেশসেরা এই ওপেনার।

আজ (শুক্রবার) ৭ হাজার ৯৪৩ রান নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন বাংলাদেশ অধিনায়ক। মাইলফলক ছুঁতে তামিমের প্রয়োজন ছিল ৫৭ রান। ইনিংসের ২৪তম ওভারে সিকান্দার রাজার করা শেষ বলে চার মেরে মাইলফলকে পৌঁছান তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৩তম ক্রিকেটার হিসেবে তামিম ওয়ানডেতে ৮ হাজার রান স্পর্শ করেছেন। বাঁহাতি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের তালিকায় তিনি আছেন ১১ নম্বরে। এছাড়া ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নবম সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম।

দেশের হয়ে ২২৮ ম্যাচ খেলেছেন তামিম। ২২৭ ইনিংসে ৮ হাজার ৫ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৩৬.০৬। তার সেঞ্চুরি আছে ১৪টি এবং হাফসেঞ্চুরি ৫৪টি। তামিম ৩৭ ইনিংসে প্রথম ১ হাজার রান ছুঁয়েছিলেন। ২ হাজার রানে পৌঁছাতে তামিমের খেলতে হয়েছে আরও ৩৩ ইনিংস। আগের চেয়ে ১ ইনিংস কম খেলে তামিম ৩ হাজার রানে পৌঁছান। এরপর চার হাজারে পৌঁছাতে খেলেন ৩৫ ইনিংস। ৪ থেকে ৫ হাজারে পৌঁছাতে তামিম খেলেন ২১ ইনিংস। দেশসেরা এই ওপেনার ৬ হাজারে পৌঁছাতে সবচেয়ে কম ১৭ ইনিংস খেলেন। এরপর ৭ হাজারে ২৯ এবং সবশেষ ৮ হাজারের ক্লাবে পৌঁছাতে খেললেন ২৩ ইনিংস।

তামিমের পর রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে আছেন সাকিব আল হাসান। ৯ সেঞ্চুরি ও ৫০ ফিফটিতে ৩৭.৭৩ গড়ে ৬ হাজার ৭৫৫ রান করেছেন সাকিব। দেশের হয়ে সর্বোচ্চ ২৩৩ ম্যাচ খেলে ৮ সেঞ্চুরি ও ৪১ হাফসেঞ্চুরিতে ৬ হাজার ৬৯৭ রান করেছেন মুশফিকুর রহিম। তিনি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৪ হাজার ৬২৯ রান নিয়ে চারে মাহমুদউল্লাহ। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আছেন পাঁচ নম্বরে। তার রান ৩ হাজার ৪৬৮।

/আরআই/কেআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী