‘প্রস্তুত’ হয়েই ছিলেন এবাদত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২২, ২১:১৩আপডেট : ০৬ আগস্ট ২০২২, ২১:১৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন এবাদত হোসেন। কিন্তু খেলানো হয়নি তাকে। জিম্বাবুয়ে সফরেও বিবেচনাতে ছিলেন, যদিও সুযোগ হয়নি। তবে শরিফুল ইসলামের চোটে ভাগ্য খুলেছে এবাদতের। আজ (শনিবার) রাতে জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দিচ্ছেন তিনি। হুট করে পাওয়া সুযোগে বিস্মিত এই পেসার। অবশ্য খুলনায় বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে সাদা বলের ক্রিকেট নিয়েই কাজ করছিলেন ডানহাতি পেসার।

বিমানে ওঠার আগে সংবাদমাধ্যমকে এবাদত নিজের প্রস্তুতির কথা জানিয়ে গেছেন এভাবে, ‘আমি বাংলাদেশ টাইগার্সের হয়ে এইচপির বিপক্ষে খেলতে খুলনায় ছিলাম। ওখানে সাদা বলে প্রস্তুতি চলছিল। গতকাল (শুক্রবার) রাতে কল আসে- জাতীয় দলে যোগ দিতে হবে। শুনে খুব খুশি হয়েছি। প্রথমে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, মাঝখানে যাচ্ছি। একটু অবাক করার মতো। ইনশাআল্লাহ দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করবো।’

সঙ্গে যোগ করেছেন, ‘সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করবো। আমি অনুশীলনের মধ্যে আছি। অনুশীলনের মধ্যে না থাকলে মানসিকভাবে পিছিয়ে থাকতাম। তাই আত্মবিশ্বাস ভালো আছে।’

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু হয়েছে। এবাদত যখন পৌঁছাবেন, ততক্ষণে দ্বিতীয় ম্যাচ শুরু হয়ে যাওয়ার কথা। সেই হিসাবে ডানহাতি পেসারের মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ। যদিও ওয়ানডে সিরিজ জিততে হলে বাংলাদেশকে বাকি দুই ম্যাচ জিততে হবে।

সেখানে চোখ রেখেই এবাদত বিমানে চড়েছেন, ‘ওয়ানডেতে দল হিসেবে আমরা খুবই ভালো। দুই-একটা ম্যাচ খারাপ করলেই আমরা দল হিসেবে খারাপ হয়ে যাব না। আমাদের হাতে আরও দুটি ম্যাচ আছে, সেটা জিতলেই সিরিজ আমাদের।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম