মিরপুরে সাকিবদের টেকনিক্যাল কনসালটেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২২, ১৬:০৫আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৬:০৭

বাংলাদেশের কোচিংয়ে যুক্ত হয়েছেন শ্রীধরন শ্রীরাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। রবিবার ভারতের সাবেক এই ক্রিকেটার ঢাকায় পৌঁছেও গেছেন। ঢাকা নেমে তিনি চলে আসেন হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 

রবিবার দুপুরে মিরপুরে এসে সরাসরি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের কক্ষে কিছুক্ষণ অবস্থানের পর মধ্যাহ্নভোজ সেরে নেন। অপারেশন রুম থেকে মিরপুরে অনুষ্ঠিত দুই দলের প্রস্তুতিও দেখেছেন তিনি।

সামনের এশিয়া কাপ থেকে সাকিবদের সঙ্গী হচ্ছেন শ্রীরাম। থাকবেন এই বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। মূলত টি-টোয়েন্টি ক্রিকেটে দলের ভাগ্য বদলানোর আশাতেই এই ভারতীয়কে নিয়োগ দেওয়া। ৪৬ বছর বয়সী কোচের অস্ট্রেলিয়ার পাশাপাশি আইপিএলে কোচিং করানোর অভিজ্ঞতা আছে। নিয়োগের ক্ষেত্রে তার এই বিষয়গুলো মূল্যায়ন করেছে বিসিবি।

খেলোয়াড় হিসেবে ভারতীয় দলে চার বছর কাটিয়েছেন। আর ঘরোয়া ক্রিকেটে পার করেছেন সাফল্যময় ১৮টি বছর। এরপর কোচিং ক্যারিয়ারেও আছে স্মরণীয় মুহূর্ত। সেসব সঙ্গী করে বাংলাদেশের ক্রিকেটে যোগ দিয়েছেন শ্রীরাম। সাকিব আল হাসানদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তিনি। বলেছেন, ‘২৫ বছরের ক্রিকেটীয় অভিজ্ঞতা ও ৯ বছর উচ্চ পর্যায়ে কোচিংয়ের অভিজ্ঞতা সঙ্গে করে নিয়ে এসেছি। বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’

বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই ভারতীয় আরও বলেছেন, ‘আমি বিশ্বাস করি সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে। দুটি বড় ইভেন্টে প্রতিভাবান খেলোয়াড়ের নিয়ে গড়া দলটির সঙ্গে জড়িত থাকবো ভেবে রোমাঞ্চিত আমি।’

খেলোয়াড়ি জীবনে শ্রীরাম ভারতের জার্সিতে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত খেলেছেন ৮ ওয়ানডে। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ছিল তার বর্ণাঢ্য ক্যারিয়ার। রঞ্জি ট্রফিতে এক মৌসুমে ১ হাজার ৭৫ রান করার রেকর্ড আছে ৪৬ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের।

কোচিং ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবে কাজ করেছেন ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত। এই সময়কালে অস্ট্রেলিয়া ২০২১ সালে জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। তাছাড়া আইপিএলেও আছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় তিনি কাজ করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ডেয়ারডেভিলসে। বর্তমানে তিনি বেঙ্গালুরুর সহকারী কোচের সঙ্গে ব্যাটিং ও স্পিন কোচও।

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম