লিজেন্ডস লিগে খেলছেন না মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৯

ভারতে হতে যাওয়া লিজেন্ডস লিগ ক্রিকেটে বিশেষ চ্যারিটি ম্যাচ খেলার আমন্ত্রণ পেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। যদিও বাংলাদেশের সাবেক অধিনায়ক আয়োজকদের না করে দিয়েছেন। গতকাল (শুক্রবার) নিজের সিদ্ধান্ত টুর্নামেন্ট আয়োজকদের জানিয়ে দিয়েছেন মাশরাফি।

এ ব্যাপারে বাংলাদেশের সফলতম অধিনায়ক বলেছেন, ‘গত মাসে খেলার প্রস্তাব পাই। খেলবো কিনা ভাবছিলাম। নানা কারণে টুর্নামেন্টটাতে খেলা হচ্ছে না। না খেলার বিষয়টি গতকাল (শুক্রবার) সংশ্লিষ্টদের আমি জানিয়ে দিয়েছি।’

চার দলের এই টুর্নামেন্টে ইন্ডিয়া ক্যাপিটালস মাশরাফিকে দলে ভিড়িয়েছিল। অভিজ্ঞ এই ক্রিকেটার খেলছেন জানিয়ে শুক্রবার একটি পোস্টও দেওয়া হয় দলটির ফেসুবক পেজ থেকে। পোস্টটিতে লেখা হয়, ‘মাশরাফি মুর্তজা আমাদের বোলিং ইউনিটে কিছু বাংলাদেশি স্বাদ যোগ করবেন। তাকে আমরা স্বাগত জানাই।’ যদিও পরদিনই না খেলার ব্যাপারটি জানিয়ে দিয়েছেন মাশরাফি।

এই লিগে সাধারণত সাবেক ক্রিকেটাররা খেলেন। কিন্তু জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০২০ সালের মার্চে খেলা মাশরাফি এখনও আনুষ্ঠানিক অবসর নেননি। মাশরাফির খেলতে না চাওয়ার এটাও একটি কারণ হতে পারে।

সাবেক ক্রিকেটারদের নিয়ে ২২ দিনের এই টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৭ সেপ্টেম্বর। শেষ হবে ৮ অক্টোবর। খেলা অনুষ্ঠিত হবে ভারতের ছয়টি শহরে। ভেন্যুগুলো হচ্ছে- কলকাতা, লখনউ, দিল্লি, যোধপুর, কটক ও রাজকোট। চার দলের এই আসরে মোট ১৫  ম্যাচ। টুর্নামেন্টটির প্রথম আসরে দল ছিল তিনটি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান