মুশফিকের চোট, লেগেছে সেলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:০১

টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সামনের মিশন যেহেতু এই ফরম্যাটেই, তাই ক্যাম্পের বাইরে তিনি। তাই বলে বসে নেই। ‘পরিশ্রমী’ মুশফিক ফিটনেস নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন। সেখানেই ঘটলো বিপত্তি! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে চোট পেয়েছেন তিনি। কয়েকটি সেলাইও লেগেছে তার।

বাংলাদেশ দলের সামনের মিশন নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ। কুড়ি ওভারের ফরম্যাট হওয়ায় মুশফিক রয়েছেন দলের বাইরে। তবে সামনে জাতীয় লিগে খেলবেন বলে ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছিলেন সাবেক এই অধিনায়ক। কিন্তু জিমে তার বাঁ হাঁটুর নিচের দিকে কেটে গেছে। আঘাত গুরুতর না হলেও কয়েকটি সেলাই লেগেছে মুশফিকের।

সেরে উঠতে তার দুই সপ্তাহের মতো সময় লাগবে। যেহেতু জাতীয় দলের খেলাতে তিনি নেই, তাই সময় নিয়ে দুশ্চিন্তার তেমন কিছু নেই। অক্টোবর-নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের ওয়ানডে বা টেস্টের কোনও খেলা নেই, যে দুই ফরম্যাটে এখন খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক।

জাতীয় দলের খেলা না থাকলেও ঘরোয়া ক্রিকেটে খেলবেন তিনি। আগামী ১০ অক্টোবর শুরু হবে জাতীয় লিগ। সেখানে রাজশাহী বিভাগের হয়ে খেলবেন এই উইকেটকিপার ব্যাটার।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম