প্রতিশ্রুতি দিয়ে মরুর বুকে যাত্রা সোহানদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২২, ২০:৪২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৬

সাকিব আল হাসান সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন না। সিপিএল খেলতে ব্যস্ত থাকায় বৃহস্পতিবার তাকে ছাড়াই সংযুক্ত আরব আমিরাত উড়াল দিয়েছে বাংলাদেশ দল। তবে সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তার ডেপুটি নুরুল হাসান সোহান। 

আজ বিকালে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে নিয়ম মতো প্রতিশ্রুতির কথা শুনিয়ে গেলেন সোহান। পরবর্তী সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ের অভ্যাস গড়ে তোলার পক্ষে তিনি, ‘আমার মনে হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভালো প্রস্তুতির মঞ্চ হবে এটা। যদি জিততে পারি, তাহলে আত্মবিশ্বাসটা নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়া বিশ্বকাপে কাজে দেবে।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘আমরা বেশ কিছু ম্যাচ হেরে গেছি। কিন্তু এটাও জানি যে এখন এই দলটা দেখতে একটু ভিন্ন রকম। ফলে আমরা জয়ের অভ্যাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে সেখানে যাচ্ছি।’

সোহানের নেতৃত্বে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি হবে আগামী রবিবার ও মঙ্গলবার। 

সাকিব বর্তমানে সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে খেলছেন। সোহান তার অনুপস্থিতি নিয়ে বলেছেন, ‘সব দলই সাকিব ভাইয়ের মতো একজনকে পেতে চায়। কিন্তু তার না থাকায় এটা আবার একজনের জন্য সুযোগও। তার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তিনি এখন সিপিএল নিয়ে ব্যস্ত। নিউজিল্যান্ডে গিয়েই দলীয় পরিকল্পনা নিয়ে কথা বলবো।’

বাংলাদেশ স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার, রিশাদ হোসেন।

/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী